পারিজাত মোল্লা; বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগে রাজ্যপালের হস্তক্ষেপ কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গেছে রাজ্য রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে অস্থায়ী উপাচার্য নিয়োগ করেছেন আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস । রাজ্যের অভিযোগ,-' সরকারের সঙ্গে কোনও রকম আলোচনা ছাড়াই নিয়োগ করা হয়েছে'।
আরও পড়ুন:
সোমবার এই মামলায় রাজ্যপালকেও পার্টি করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট ।প্রসঙ্গত, কল্যাণী, বর্ধমান, কাজী নজরুল, কলকাতা সহ রাজ্যের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্য নিয়োগ করেছেন রাজ্যপাল। তিনি রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য, সেই পদের বলেই এই নিয়োগ করেন তিনি।
এই নিয়ে রাজ্য ও রাজ্য সরকারের মধ্যে মতবিরোধ দেখা যায়। রাজ্যের দাবি, -' এই নিয়োগ এক তরফা হয়েছে। উচ্চশিক্ষা দফতর নবনিযুক্ত উপাচার্যদের বেতন ও ভাতা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়'।রাজ্যের অভিযোগ, -'সরকারের সঙ্গে কোনও রকম আলোচনা ছাড়াই নিয়োগ করা হয়েছে'। এই নিয়োগ অবৈধ বলেও দাবি করেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এই নিয়ে হাইকোর্টে মামলাও হয়। উপাচার্য নিয়োগ বাতিলের আবেদন জানিয়ে জনস্বার্থ মামলা করেন এক অধ্যাপক ।আরও পড়ুন:
যদিও হাইকোর্ট এই মামলার আবেদন খারিজ করে দেয়। সেইসঙ্গে রাজ্যকে নব নিযুক্ত উপাচার্যদের বেতন-ভাতা দিতে বলে আদালত।বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের ক্ষেত্রে রাজ্যে সার্চ কমিটি তৈরি করা হয়েছিল।
সেই কমিটিতে রয়েছেন যেমন রাজ্যপালের প্রতিনিধি, তেমনই আছেন রাজ্য সরকার প্রতিনিধি। সেই কমিটির সুপারিশেই উপাচার্য নিয়োগ হয়ে থাকে। কিন্তু অভিযোগ, বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের ক্ষেত্রে সরকার বা উচ্চ শিক্ষা দফতরের কোনও পরামর্শ নেওয়া হয়নি।হাইকোর্ট মামলার আবেদন খারিজ করে দেওয়ার পর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার।আরও পড়ুন:
সোমবার এই মামলার শুনানিতে আদালত জানাল, -'মামলায় পার্টি করতে হবে রাজ্যপাল সিভি আনন্দ বোসকেও। আদালত তাঁর কথাও শুনতে চায়'। রাজ্যের হয়ে মামলায় সওয়াল করেন বর্ষীয়ান আইনজীবী তথা রাজ্যসভার সাংসদ অভিষেক মনু সিংভি। দু সপ্তাহ পর এই মামলার পরবর্তী শুনানি রয়েছে বলে জানা গেছে।