পুবের কলম,ওয়েবডেস্ক: রিষড়া কাণ্ডে আহতদের দেখতে এসএসকেএমে গেলেন রাজ্যপাল  সি ভি আনন্দ বোস। এদিন আহতদের সঙ্গে কথা বলেন তিনি। মঙ্গলবার উত্তরবঙ্গ সফর কাটছাঁট করে কলকাতায় ফেরেন রাজ্যপাল। তার পর যান রিষড়ায়।
রিষড়ার পরিস্থিতি ঘুরে দেখে এসএসকেএম হাসপাতালে পৌঁছলেন রাজ্যপাল।

রবিবারের পর সোমবার নতুন করে উত্তেজনা ছড়ায় হুগলির রিষড়ায়।  রিষড়া স্টেশনের কাছে সোমবার রাতে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়। হাওড়া-বর্ধমান শাখায় প্রায় ৩ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল রাতে।
যে কারণে সমস্যায় পড়েন হাজার হাজার নিত্যযাত্রী। রাত ১টার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। এলাকায় বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবা। নিরাপত্তা জোরদার করা হয়েছে।