পুবের কলম, ওয়েবডেস্ক: ওয়াই প্লাস ক্যাটাগরি নিরাপত্তা দেওয়া হল কাজল শেখ'কে। কয়েকদিনের ব্যবধানে দ্বিতীয়বার। কিন্তু কেন এই নিরাপত্তা তা নিয়ে কোনও মন্তব্য করেন নি কাজল শেখ।
আরও পড়ুন:
ঘটনা প্রসঙ্গে কাজল শেখ জানিয়েছেন, সোমবার রাত থেকেই নিরাপত্তা বেড়েছে।
কিন্তু কেন হঠাৎ নিরাপত্তা বাড়ানো হল, তা নিয়ে কোনও প্রতিক্রিয়া দেন নি তিনি। তৃণমূল নেতা এদিন আরও বলেন, ‘হয়তো প্রশাসন নিরাপত্তা বাড়ানোর কথা মনে করেছে। তাই বাড়িয়েছে।’ যদিও জেলা পুলিশ সুপার এই প্রসঙ্গে কোনও মন্তব্য করতে চাননি।