পুবের কলম প্রতিবেদক: রাজ্যের হজযাত্রীদের জন্য নয়া প্রয়াস নিয়ে এসেছে ‘হজ সুবিধা’ অ্যাপ। হজ সুবিধা অ্যাপে নানা রকম সুবিধা পাবেন হজযাত্রীরা। প্রত্যেক হজযাত্রী নিজের অ্যান্ড্রয়েড ফোনে প্লে স্টোরে গিয়ে ‘হজ সুবিধা’ অ্যাপ ডাউনলোড করতে পারেন। তবে যিনি কভারের হেড তাঁকেই এই অ্যাপ ডাউনলোড করতে হবে।

সউদিতে ভাষাগত সমস্যার সম্মুখিন হতে হয় হজযাত্রীদের । তাই হজের উড়ান ছাড়ার আগেই ভারতে এই অ্যাপ নিজের ভাষায় ডাউনলোড করতে হবে। রাজ্য হজ কমিটিকে দেওয়া মোবাইল নম্বর দিয়েই এই অ্যাপ চালু হবে। সেই নম্বরে ওটিপি গেলে হজ সুবিধা অ্যাপ চালু হবে।
৬ অঙ্কের এমপিন দিতে হবে। হজ চলা কালীন পবিত্রভূমি মক্কা কিংবা মদিনায় হজযাত্রী সমস্যায় পড়লে এসওএস বোতাম টিপলে সঙ্গে সঙ্গে ওই হজযাত্রীর সমস্যা নথিভুক্ত হবে।

হজযাত্রীদের ‘হজ সুবিধা’ অ্যাপ বাধ্যতামূলক--- জানুন বিস্তারিত

সিজিআই জেদ্দা অফিস জানতে পারবেন ওই হজযাত্রী কোথায় অবস্থান করছেন। কোনও হাজি হারিয়ে গেলেও নিজে ভিডিয়ো কিংবা অডিয়ো তৈরি করে ওই অ্যাপে লোড করতে পারবেন।

ফলে কেউ হারিয়ে গেলে সহজেই তাঁকে খুঁজে পাওয়া যাবে। নিজের লাগেজের জন্য কিউআর কোড করা যাবে।

খাদেমুল হুজ্জাজ কে আছেন, উড়ান কত তারিখে সমস্ত কিছুর পরিষেবা মিলবে ওই অ্যাপে। মক্কা এবং মদিনায় হাসপাতালের সুবিধা, বাসস্ট্যান্ড সব কিছুই জানা যাবে। যাঁদের এখনও পর্যন্ত হজসাথী অ্যাপ ডাউন লোড করতে সমস্যা হচ্ছে তাঁরা নিজ জেলার ডোমা অফিস কিংবা রাজ্য হজ কমিটির ৮৩৩৪৯৯১১১১ কভার নম্বর দিয়ে রাজ্য হজ কমিটিকে জানালে হজ সুবিধা অ্যাপের সমস্যা সংক্রান্ত বিষয় সমাধান হবে। রাজ্য হজ কমিটির কার্যনির্বাহি আধিকারিক মুহাম্মদ নকি বলেন, হজযাত্রা নিয়ে তাঁদের সমস্ত টিম কাজ করে চলেছে। যদি কোনও সমস্যা হয় রাজ্য হজ কমিটিকে জানালে oুত সমাধান করা হবে।