গাজায় যুদ্ধবিরতি ও ইসরায়েলি পণবন্দীদের মুক্তির বিষয়ে হামাসের সঙ্গে গভীর আলোচনা চলছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার ইসরাইলি সংবাদমাধ্যম টাইমস অফ ইসরাইল এ খবর জানিয়েছে।
ওভাল অফিসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “হামাসের সঙ্গে আমাদের গভীর আলোচনা চলছে। আমি হামাসকে বলব পণবন্দীদের মুক্তি দিতে। ভালো কিছু হবে। তবে যদি তারা গাজা থেকে পণবন্দীদের মুক্তি না দেয়, তাহলে পরিস্থিতি খুব জটিল হয়ে যাবে।”
ট্রাম্প জানান, অন্তত ২০ জন পণবন্দী জীবিত আছেন বলে ধারণা করা হচ্ছে। তবে তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, তাদের মধ্যে কয়েকজন হয়তো মারা গেছে।
শেষ আপডেট:
৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৭