১৭ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হেঙ্ক ঝড়ে ক্ষতিগ্রস্ত বেকহ্যামের ফার্ম হাউস

পুবের কলম প্রতিবেদক: লিওনেল মেসিকে ইন্টার মিয়ামিতে নিয়ে এসে যে আনন্দ  পেয়েছিলেন ব্রিটিশ ফুটবলের রাজপুত্র ডেভিড বেকহ্যাম, একটা মারাত্মক ঝড় তাঁর সেই আনন্দ নিয়ে গেছে। কয়েকদিন আগেই  লন্ডনের উপকুলে বয়ে গিয়েছে হেঙ্ক। মারাত্মক এই ঝড়ে ক্ষতিও হয়েছে প্রচুর। সেই সময় বেকসের পরিবারেরই কেউই লন্ডনে ছিলেন না।

ডেভিড বেকহ্যাম তাঁর পরিবার নিয়ে নতুন বছরের শুরুতে চলে গিয়েছিলেন ছুটি কাটাতে আমেরিকার সমুদ্র উপকুলে।  তাই তিনি কিছু জানতেন না। দুরন্ত এই ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল ওয়ারসেস্টারশায়ার, নটিংহামশায়ারের উপকুলবর্তী অঞ্চল। আর সেই ঝড়ে বেকহ্যামের ফার্ম হাউস রীতিমতো বিধ্বস্ত হয়ে গিয়েছে।

ইন্সটাগ্রাম স্টোরিতে সেই কথা জানিয়েছেন ডেভিড বেকহ্যাম নিজেই। তিনি জানিয়েছেন, ‘ঝড়ে আমার সমস্ত কিছু নষ্ট হয়ে গিয়েছে। লন্ডনের উপকুলে আমার যে সম্পত্তি রয়েছে, তার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।’ ঝড়ে ক্ষতি হওয়া নিজের ফার্ম হাউসের ছবিও পোস্ট করেছেন তিনি। সেখানে দেখা যাচ্ছে, ঝড়ে বেকসের ফার্ম হাউসে পড়ে রয়েছে বড় গাছ। একেবারে ভাঙাচোরা।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

৮ ঘন্টার পরিবর্তে ১০ ঘন্টা কাজ করতে হবে শ্রমিকদের, গুজরাট বিধানসভায় পাস বিল

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

হেঙ্ক ঝড়ে ক্ষতিগ্রস্ত বেকহ্যামের ফার্ম হাউস

আপডেট : ৫ জানুয়ারী ২০২৪, শুক্রবার