পুবের কলম,ওয়েবডেস্ক: খাসি বা মুরগির নয় হনুমানের মাংসে ভুরিভোজের প্রস্তুতি। হানা দিয়ে তিনজনকে গ্রেফতার করল বনদফতর কর্মী। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পুরুলিয়া বনবিভাগের বলরামপুর রেঞ্জের বেড়শা গ্রামের শিকারি পাড়ায়।
আরও পড়ুন:
জানা গেছে, প্রথমে পোষা কুকুরকে দিয়ে হনুমানকে আক্রমণ করায় ধৃত ব্যক্তিরা। তারপর অসহায় সেই হনুমানকে পিটিয়ে মেরে তারই মাংস রান্না করে পিকনিকের প্রস্তুতি চলছিল।
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় বনদফতরের আধিকারিকরা।আরও পড়ুন:
সেখানে গিয়ে দেখা যায়, কয়েকজন যুবক বসে ছুরি, বঁটি দিয়ে মাংস কেটে ধুচ্ছে। এরপরেই তাদের জিজ্ঞাসাবাদ করতে শুরু করেন বন দফতরের কর্মীরা।তাদের অসংলগ্ন কথায় সন্দেহ হয় সংশ্লিষ্ট আধিকারিকদের। আটক করা হয় ওই ৩ যুবককে ।
নাম শুকদেব শিকারি, গোপাল শিকারি ও লক্ষণ শিকারি । থানায় নিয়ে যাওয়ার পর পুলিশি জেরার মুখে ৩ জনই হনুমান মেরে খাওয়ার প্রস্তুতির কথা স্বীকার করে। এরপরেই তাদের গ্রেফতার করা হয়। সোমবার ধৃতদের পুরুলিয়া আদালতে তোলা হলে তাদের ১৪ দিনের জেল হেফাজত হয়। ধৃতদের বিরুদ্ধে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্টে মামলা রুজু করা হয়েছে।আরও পড়ুন: