১৭ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হরমুজ প্রণালীতে ইরানের সামরিক মহড়া শুরু, বাড়ছে আঞ্চলিক উত্তেজনা

ইরান গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীতে সামরিক মহড়া শুরু করেছে। যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে চলমান বৈঠকের মধ্যেই ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) সোমবার (১৭ ফেব্রুয়ারি) থেকে এ মহড়া শুরু করেছে বলে জানিয়েছে রাষ্ট্রায়ত্ত টেলিভিশন।

ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, সম্ভাব্য সামরিক ও নিরাপত্তা হুমকি মোকাবিলায় প্রস্তুতি জোরদারের অংশ হিসেবেই এই মহড়ার আয়োজন করা হয়েছে। কতদিন মহড়া চলবে সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। মহড়া চলাকালে হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলে সীমাবদ্ধতা থাকতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হিসেবে পরিচিত এই প্রণালী দিয়ে প্রতিবছর বিপুল পরিমাণ তেল ও তরল প্রাকৃতিক গ্যাস পরিবহন হয়— যা বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ভূমিকা রাখে।
মহড়ার সার্বিক তত্ত্বাবধান করছেন আইআরজিসি প্রধান মোহাম্মদ পাকপৌর। ইরানি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, জরুরি পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়া দেওয়ার সক্ষমতা যাচাই করতেই এ মহড়া পরিচালিত হচ্ছে।
পারস্য উপসাগরের দক্ষিণে অবস্থিত আবু মুসা দ্বীপ ও আশপাশের জলসীমায় মহড়ার মূল কার্যক্রম চলছে। সম্প্রতি দ্বীপটিতে সামরিক সক্ষমতা বাড়ানো হয়েছে এবং সেখানে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

শিক্ষিত বেকারে ছেয়ে যাচ্ছে ভারত, বছরের শুরুতেই বেকারত্বের হার বেড়ে ৫ শতাংশে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

হরমুজ প্রণালীতে ইরানের সামরিক মহড়া শুরু, বাড়ছে আঞ্চলিক উত্তেজনা

আপডেট : ১৭ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার