নয়াদিল্লি: নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় রেলের ভূমিকা নিয়েই বড়সড় প্রশ্ন তুলে দিল দিল্লি হাইকোর্ট। এদিন প্রধান বিচারপতি ডি কে উপাধ্যায় এবং বিচারপতি তুষার রাও গেদেলার একটি ডিভিশন বেঞ্চ প্রশ্ন তোলেন, কোচে ধারণক্ষমতার চেয়েও কেন বেশি পরিমাণে টিকিট বিক্রি করল রেল? পাশাপাশি জানতে চাওয়া হয় একটি কোচে যাত্রীর সংখ্যা নির্দিষ্ট হওয়ার পরেও কেন এমন সিদ্ধান্ত নেওয়া হল? হাইকোর্টে দায়ের করা জনস্বার্থ মামলায় অভিযোগ করা হয়েছে, দিল্লি-প্রয়াগরাজ রুটে একযোগে একাধিক দূরপাল্লার ট্রেনের যাওয়া আসার কারণে প্ল্যাটফর্মে অতিরিক্ত ভিড় হয়, যা এই মর্মান্তিক ঘটনা ঘটিয়েছে। আদালতের বেঞ্চ, এদিন রেলওয়ে বোর্ডকে নির্দেশ দিয়েছে তারা দ্রুত বিষয়টির পর্যালোচনা করুক এবং পরবর্তীতে একটি সংক্ষিপ্ত হলফনামা জমা দিয়ে এ ব্যাপারে কী কী পদক্ষেপ নেওয়া হবে তা জানাক।
পরবর্তী শুনানির দিন ২৬ মার্চ নির্ধারিত হয়েছে। হাইকোর্ট জানিয়েছে, এই জনস্বার্থ মামলা রেলওয়ে আইন, বিশেষত ধারা ৫৭ ও ১৪৭ কে লঙ্ঘন করেছে। ধারা ৫৭ অনুযায়ী, প্রতিটি রেল স্টেশনে অবশ্যই এমন একটি ব্যবস্থা করতে হবে যাতে কোনও কামরায় নির্দিষ্ট সংখ্যার বেশি যাত্রী চলাচল করতে না পারেন। এই বিধি লঙ্ঘন হলে শাস্তির বিধানও রয়েছে। পাশাপাশি ভারতীয় ন্যায় সংহিতার ২১ নম্বর ধারা অনুযায়ী জীবনের ধারাকেও লঙ্ঘন করা হয়েছে বলে অভিযোগ। রেলের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, যে সব অভিযোগ উঠে আসছে তা পরীক্ষা করুক রেল। যদিও পরবর্তীতে রেলওয়ে বোর্ডকে বিশদ বিবরণ-সহ একটি হলফনামা দাখিলের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১৫ ফেব্রুয়ারি অর্থাৎ গত শনিবার রাতে মহাকুম্ভগামী বিশেষ ট্রেনের ঘোষণা হতেই নয়াদিল্লি স্টেশনের ১৩ ও ১৪ নম্বর প্ল্যাটফর্মে যাত্রীদের ঢল নামে। ট্রেনে ওঠার জন্য হুড়োহুড়ি শুরু হতেই কয়েকজন যাত্রী ভিড়ের চাপে পড়ে যান, আর তাঁদের মাড়িয়ে এগিয়ে যান বাকিরা। মুহূর্তেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। খবর পেয়ে রেল পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়।আরও খবর
মনোনয়ন দাখিলে বাধা কাটল স্বপ্নার, নো ডিউস সার্টিফিকেট দিল ভারতীয় রেল
দিল্লি হাইকোর্টে সাকেতের আবেদন খারিজ, গুনতে হবে ৫০ লক্ষ টাকা জরিমানা
সিভিল সার্ভিস পরীক্ষায় প্রতরণা এবং জালিয়াতি অভিযোগে পূজা খেদকরকে দিল্লি পুলিশের সামনে হাজিরার নির্দেশ শীর্ষ আদালতের
Eid: উপলক্ষ্যে বিশেষ Train চালানোর দাবিতে স্মারকলিপি
গ্রুপ সি পদে সমস্ত নিয়োগ বাতিল, নির্দেশিকা জারি রেলওয়ে বোর্ডের
গ্রুপ সি পদে সমস্ত নিয়োগ বাতিল, নির্দেশিকা জারি রেলওয়ে বোর্ডের
প্রধানমন্ত্রীর ডিগ্রি মামলা, রায় স্থগিত রাখল হাইকোর্ট
প্রধানমন্ত্রীর ডিগ্রি মামলা, রায় স্থগিত রাখল হাইকোর্ট
নয়াদিল্লি রেল স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, অত্যধিক ভিড়ে পদপিষ্ট হয়ে মৃত ১৮
নয়াদিল্লি রেল স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, অত্যধিক ভিড়ে পদপিষ্ট হয়ে মৃত ১৮
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ