পুবের কলম প্রতিবেদক: উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। একইসঙ্গে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ।
আরও পড়ুন:
রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে। আগামী দুই তিন দিন বৃষ্টির পরিমাণ সামান্য বাড়তে পারে কলকাতাতেও।
তবে বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে।আরও পড়ুন:
অন্যদিকে, উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে মালদা ও উত্তর দক্ষিণ দিনাজপুরে।