পুবের কলম ওয়েবডেস্কঃ ইরানের সামরিক তৎপরতার মধ্যেই একই সময়ে ইসরাইলে হামলা চালিয়েছে লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এতে উত্তর ইসরাইলে নতুন করে ভয় ও উত্তেজনা ছড়িয়েছে।
বুধবার (২৫ মার্চ) ভোরে এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, কিরিয়াত শমোনা এলাকায় ইসরাইলি বসতির কাছে তারা হামলা চালায়। ইসরাইলি কর্তৃপক্ষ জানিয়েছে, লেবানন থেকে চালানো এ হামলায় অন্তত একজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও দুজন।
আরও পড়ুন:
এর আগে একই সময়ে ইরানের ইসলামিক রেভলুশনারি গার্ড কোর (আইআরজিসি) ইসরাইল ও মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ৮৮তম দফা ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করে। সংস্থা ফার্স নিউজ এজেন্সি এ তথ্য প্রকাশ করেছে।
আরও পড়ুন:
আইআরজিসি জানায়, উত্তর ইসরাইলে দক্ষিণ লেবাননে পরিচালিত হামলায় ব্যবহৃত সামরিক ঘাঁটিগুলো তাদের লক্ষ্যবস্তু ছিল। পাশাপাশি তেল আবিব, কিরিয়াত শমোনা এবং বনেই ব্রাক এলাকায়ও আঘাত হানার দাবি করা হয়েছে।
আরও পড়ুন:
এছাড়া মধ্যপ্রাচ্যের কুয়েত, জর্ডান এবং বাহরাইন-এ অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতেও হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে সংস্থাটি।
আইআরজিসি জানিয়েছে, ‘অপারেশন ট্রু প্রমিস ৪’-এর আওতায় এই হামলা চালানো হয়েছে। তাদের কথা অনুযায়ী, উত্তর ফিলিস্তিন ও গাজা উপত্যকা এলাকায় ইসরাইলি বাহিনীর অবস্থান লক্ষ্য করে এই অভিযান পরিচালিত হচ্ছে। সংস্থাটি আরও দাবি করেছে, সাফেদ শহরের উত্তরে একটি ‘সামরিক কমান্ড কেন্দ্র’সহ বিভিন্ন কৌশলগত স্থাপনা ও সামরিক কেন্দ্রে আঘাত হানা হয়েছে।