বেইরুট, ২০ জানুয়ারি: সীমান্তে সংঘাত বাড়ানোর বিষয়ে ইসরাইলকে সতর্ক করেছে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। গোষ্ঠীটি বলেছে, লেবানন-ইসরাইল সীমান্তে ইসরাইলি সেনারা যুদ্ধ শুরু করলে তাদেরকে কড়া জবাব দেবে হিজবুল্লাহর যোদ্ধারা। সীমান্তে ইসরাইলি বাহিনী হামলা অব্যাহত রাখলে ইসরাইলের মুখে থাপ্পড় মারা হবে বলে সতর্ক করেছেন হিজবুল্লাহর শীর্ষ কর্মকর্তা নাইম কাসেম। এক বিবৃতিতে বলেন, ‘যদি ইসরাইল আগ্রাসন ছড়িয়ে দিতে চায় তাহলে দেশটির মুখ থাপ্পড় মারা হবে।
সীমান্তে স্থিতিশীলতা গাজায় যুদ্ধের অবসানের ওপর নির্ভরশীল।’ শুক্রবার সকালে লেবাননের দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালিয়ে তিনটি বাড়ি ধ্বংস করেছে ইসরাইল। লেবাননের কেফার কিলা গ্রামের চারটি বাড়ি লক্ষ্য করে হামলা চালায় ইসরাইলি যুদ্ধবিমান। এরমধ্যে তিনটি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। গ্রামটির মেয়ের হাসান চিতে বলেন, ‘হামলার সময় ওই বাড়িগুলোতে কেউ ছিল না। গ্রামটিতে প্রায় ১০০ মানুষ বাস করেন।’ ইসারইলের হামলার পর শুক্রবার হিজবুল্লাহ জানায়, সীমান্তে ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে তিনটি হামলা চালানো হয়েছে। একইদিনে রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, ‘ইসরাইল-হিজবুল্লাহর মধ্যে যুদ্ধ হলে সম্পূর্ণ বিপর্যয় দেখা দেবে।’ এক পশ্চিমা কূটনীতিক এবং তিন লেবানিজ কর্মকর্তা বলেছেন, জানুয়ারির শেষ দিকে হিজবুল্লাহর সঙ্গে সংঘাত বাড়ানোর পরিকল্পনা হাতে নিয়েছে ইসরাইল।আরও পড়ুন: