পুবের কলম,ওয়েবডেস্ক: ভয়ংকর দুর্ঘটনা মিজোরামে । আইজল থেকে ২১ কিলোমিটার দূরে নির্মীয়মাণ রেলব্রিজ ভেঙে মৃত্যু হয়েছে কমপক্ষে ১৭ জনের। মৃতরা সকলেই শ্রমিক বলে জানা গিয়েছে। ধসে পড়া ব্রিজের তলায় অনেকে আটকে রয়েছেন। বুধবার সকাল ১০টা নাগাদ আচমকাই হুড়মুড় করে ভেঙে পড়ে রেলের ব্রিজটি।
সেই সময় ঘটনাস্থলে ছিলেন ৩৫-৪০ জন শ্রমিক।আরও পড়ুন:
https://twitter.com/MamataOfficial/status/1694244717347717288?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1694244717347717288%7Ctwgr%5E8ddf7683343bd7159f9234d4bf94df5e6d38200b%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Ftv9bangla.com%2Findia%2Fan-under-construction-bridge-collapsed-in-mizoram-many-died-mamata-banerjee-expresses-grief-887083.html
আরও পড়ুন:
শুরু হয়েছে উদ্ধারকাজ। মৃতের সংখ্যা বাড়তে পারে, জানিয়েছে প্রশাসন। ১৯৬ নম্বর ব্রিজটির উচ্চতা ১০৪ মিটার।
যা দিল্লির কুতুব মিনারের থেকে উঁচু। নিহত-তালিকায় মালদার শ্রমিকও।https://twitter.com/PMOIndia/status/1694245422162694361?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1694245422162694361%7Ctwgr%5E9656030bf59174a7e867cfe427a2819e20453939%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.ptcnews.tv%2Fnation%2Fmizoram-accident-17-dead-several-injured-as-under-construction-railway-bridge-collapses-729960
আরও পড়ুন:
মর্মান্তিক এই দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যুইটে নিহতদের উদ্দেশে শোকজ্ঞাপন করে তিনি লেখেন- "আজ মিজোরামে একটি নির্মীয়মাণ রেলওয়ে সেতুর ভেঙে পড়ায় আমি শোকস্তব্ধ।
মালদা জেলার কয়েকজন সহ সাইটকর্মী প্রাণ হারিয়েছেন। মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছি মিজোরাম প্রশাসনের সঙ্গে উদ্ধার/সহায়তা অভিযানে সহযোগীতা করতে। শোকাহত পরিবারগুলির কাছে পৌঁছনোর জন্য বলা হয়েছে। আমরা ক্ষতিগ্রস্ত পরিবারের স্বজনদের যত তাড়াতাড়ি সম্ভব উপযুক্ত ক্ষতিপূরণ দেব। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন মিজোরামের মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।আরও পড়ুন:
https://twitter.com/ZoramthangaCM/status/1694238028297064739?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1694238028297064739%7Ctwgr%5E9656030bf59174a7e867cfe427a2819e20453939%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.ptcnews.tv%2Fnation%2Fmizoram-accident-17-dead-several-injured-as-under-construction-railway-bridge-collapses-729960