পুবের কলম,ওয়েবডেস্ক: ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রকাশ্যে বিড়ম্বনায় ফেলার চেষ্টা করলেন বিজেপির রাজ্যসভার সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। সোমবার একটি ট্যুইটে মোদিকে বিঁধলেন তিনি। তাতে লেখেন, ‘রামলালার প্রাণ-প্রতিষ্ঠার অনুষ্ঠানে গাজোয়ারি দেখাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আরও পড়ুন:
https://twitter.com/Swamy39/status/1749271027778191451?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1749271027778191451%7Ctwgr%5E1848c74b5c17f0b74dd303e948d2e22086b10aac%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.siasat.com%2Fhours-before-ram-mandir-inauguration-subramanian-swamy-targets-pm-modi-2961177%2F
উনি তো রামের অনুগামী নন।
রাম রাজ্যও গড়েননি । রাম’কে অনুসরণ করতেও দেখেনি ওনাকে। বিশেষ করে গত এক দশকে নিজের স্ত্রীর সঙ্গে কেমন ব্যবহার করেছেন তিনি, তা কারোর অজানা নয়’।আরও পড়ুন:
এখানেই ক্ষান্ত হননি স্বামী। এদিন শঙ্করাচার্যদের সুরে সুর মিলিয়ে তিনি বলেন, নিয়মকানুনকে সপ্তমে চড়িয়ে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করলেন মোদি।
বিশেষ করে অর্ধনির্মীত মন্দিরে গায়ের জোরে রামলালার বিগ্রহ প্রতিষ্ঠা করলেন প্রধানমন্ত্রী। রাম তাঁর স্ত্রী সিতাকে অত্যাচারী রাবণের হাত থেকে বাঁচানোর জন্য জীবনের অনেকটা সময় অতিবাহিত করেছিলেন।আরও পড়ুন:
https://twitter.com/Swamy39/status/1739802606099460180?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1739802606099460180%7Ctwgr%5E1848c74b5c17f0b74dd303e948d2e22086b10aac%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.siasat.com%2Fhours-before-ram-mandir-inauguration-subramanian-swamy-targets-pm-modi-2961177%2F
আরও পড়ুন:
অথচ মোদি কি ভাবে তাঁর স্ত্রী’কে ত্যাগ করেছেন তা সবাই জানে। বরাবরই কেন্দ্রীয় নীতির সমালোচক তিনি।
তবে রামমন্দির উদ্বোধনের দিনও যে তিনি এহেন চাঁচাছোলা আক্রমণ শানাবেন, তা অনুমান করেননি গেরুয়া শিবিরের কেউই।আরও পড়ুন:
উল্লেখ্য, ২০২৪-এর নির্বাচন দরজায় কড়া নাড়ছে। নির্বাচনী তোরজোড়ের মাঝেই ২২ তারিখ অর্ধনির্মীত মন্দির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। রাজনৈতিক মহলের মতে, রামমন্দির’কে কেন্দ্র করে অনেকটাই প্রশস্ত হল গেরুয়া শিবিরের মন্দির রাজনীতির পথ। এতদিন ‘হিন্দুত্বের রাজনীতিকরণ’ দেখলেও এবার থেকে ‘রাজনীতির হিন্দুত্বকরণ’ দেখবে বলেও আখ্যা দিচ্ছেন অনেকে।