পুবের কলম, ওয়েবডেস্কঃ ট্যুইটারের (Twitter ) সিইও হলেন ভারতীয় বংশোদ্ভূত পরাগ আগরওয়াল (new CEO of Twitter) । এই বিরাট দায়িত্ব পালনের জন্য পরাগ আগরওয়ালকে বার্ষিক এক মিলিয়ন মার্কিন ডলার পারিশ্রমিক দেবে ট্যুইটার৷ ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় ৭.৫ কোটি৷ সঙ্গে থাকছে ১২.৫ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের স্টক কমপেনসেশন৷
আরও পড়ুন:
এতদিন তিনি ট্যুইটারের সিটিও হিসেবে দায়িত্ব পালন করেছেন পরাগ। মাইক্রোসফটের সত্য নাদেল্লা এবং গুগলের সুন্দর পিচাই-এর পর এবার ট্যুইটার সংস্থার সিইও পদের দায়িত্ব পেলেন পরাগ আগরওয়াল। মাত্র ৩৭ বছর বয়সেই এই দায়িত্ব পেলেন তিনি। সোমবার পদত্যাগ করেছেন প্রাক্তন সিইও জ্যাক ডর্সি।
সেই পদেই স্থলাভিষিক্ত হলেন পরাগ।আরও পড়ুন:
বিশ্বজুড়ে সেরা ৫০০টি সংস্থার সিইওদের মধ্যে তিনিই সর্বকনিষ্ঠ। পরাগকে অভিনন্দন জানিয়ে ডর্সি ট্যুইট করে লিখলেন, ‘ট্যুইটারের সিইও হিসেবে আমি পরাগকে সম্পূর্ণ বিশ্বাস করি। গত ১০ বছর ধরে ওর কাজ সবকিছু বদলে দিয়েছে। এবার সময় হয়েছে ওর নেতৃত্ব দেওয়ার’ প্রসঙ্গত, ডর্সির পদত্যাগের পর সর্বসম্মতিক্রমে সিইও নির্বাচিত হয়েছেন মুম্বই আইআইটি থেকে স্নাতক পাশ করা পরাগ।
ট্যুইটে পরাগ জানিয়েছেন, 'আপনাদের মধ্যে কেউ আমায় চেনেন, আবার অনেকে চেনেন না৷ এখান থেকেই আমাদের যাত্রা শুরু হোক ভবিষ্যতের পথে। আমি জানি আপনাদের অনেক প্রশ্ন আছে, আমাদের আলোচনারও অনেক কিছু আছে৷ আগামীকাল আমরা অল হ্যান্ডস মিটে অনেকটা সময় কাটাব আর প্রশ্নোত্তর পর্ব ও আলোচনা চালাব৷"আরও পড়ুন:
পরাগ আগরওয়ালের উত্থান এক নজরেঃ ১) আইআইটি বম্বে থেকে কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিংয়ে বি.টেক। ২) এরপর আমেরিকার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে পিএইচডি। ৩) মাইক্রোসফট রিসার্চ এবং ইয়াহু রিসার্চে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করার অভিজ্ঞতা। ৪) ২০১১ সালের অক্টোবরে টুইটারে যোগ।
৫) প্রথমে ‘ডিস্টিনগুইশড’ সফটওয়ার ইঞ্জিনিয়ার ছিলেন। এর সঙ্গে আয়-ব্যয় ও সায়েন্স টিমের সঙ্গেও কাজ করতে হয়েছে। ৬) ২০১৬ এবং ২০১৭ সালে টুইটার ব্যবহারকারীর সংখ্যা বিশাল পরিমাণে বাড়ার নেপথ্যে তারই অবদান বলে মনে করা হয়। ৭) ২০১৮ সালে টুইটারের সিটিও পদে নিযুক্তি। ৮) ২০১৯ সালে জ্যাক ডর্সি পরাগকে প্রোজেক্ট ব্লু-স্কাই এর প্রধান নিযুক্ত করেন। টুইটারে ভুল তথ্যের প্রতিকার করতেই এই প্রোজেক্ট ব্লুস্কাই ৯) ২৯ নভেম্বর ২০২১, টুইটারের নতুন সিইও পরাগ আগরওয়ালআরও পড়ুন:
পরাগ আগরওয়ালের জন্ম মুম্বইতে৷ ছোট থেকেই প্রিয় বিষয় অঙ্ক৷ অ্যাটমিক এনার্জি সেন্ট্রাল স্কুলের ছাত্র পরাগ আগরওয়াল আইআইটি মুম্বই থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক পাশ করেন৷ এরপর আরও উচ্চতর শিক্ষার জন্য তিনি ২০০৫ সালে চলে যান আমেরিকা৷
আরও পড়ুন:
স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে তিনি কম্পিউটার সায়ান্সে পিএইচডি করেন৷ ২০১১ সালে ট্যুইটারে যোগ দেওয়ার আগে তিনি অল্প সময়ের জন্য মাইক্রোসফট, এটিঅ্যান্ডটি ও ইয়াহু-তে কাজ করেছেন৷ এই তিনটি কোম্পানিতেই তাঁর কাজ ছিল মূলত গবেষণামূলক৷ ট্যুইটারে কাজ শুরু করার পর প্রথম দিকে তিনি বিজ্ঞাপন সংক্রান্ত কাজ করতেন৷ তবে খুব কম দিনের মধ্যেই তাঁকে আরও বড় দায়িত্বে আনা হয়৷ ২০১৭ সালে প্রোমোশন পেয়ে তিনি হন ট্যুইটারের সিটিও৷