পুবের কলম ওয়েবডেস্ক: ওয়াকফ সংশোধনী আইন বাতিলের দাবিতে জুম্মার নামাজের পর কলকাতার রাজাবাজারে মানব বন্ধন করল মুসলিম পার্সোনাল ল' বোর্ড। শুক্রবার শহরের কয়েকটি জায়গায় প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। রাজাবাজারে মানব বন্ধন কর্মসূচিতে হাজির ছিলেন মুসলিম পার্সোনাল ল' বোর্ডের সদস্য মুহাম্মদ কামরুজ্জামান, সদস্য আবু তালিব রহমানী, ওমর ওয়েস, ফুরফুরার পীরজাদা উজাইর সিদ্দিকী সহ অনেকে।

ওয়াকফ সংশোধনী আইন বাতিলের দাবিতে জুম্মার নামাজের পর রাজাবাজারে মানব বন্ধন

রাস্তার একধারে দাঁড়িয়ে হাতে প্ল্যাকার্ড নিয়ে মৌন প্রতিবাদ করতে দেখা যায়। এদিন বেশ কিছু মুসলিম এক হাতে ওয়াকফ সংশোধনী আইন বাতিলের দাবিতে লেখা ব্যানার ও অন্য হাতে গতকালের বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবারকে সমবেদনা জানিয়ে প্ল্যাকার্ড নিয়ে হাজির ছিলেন।

ওয়াকফ সংশোধনী আইন বাতিলের দাবিতে জুম্মার নামাজের পর রাজাবাজারে মানব বন্ধন

কেন্দ্রীয় সরকার যতক্ষণ না সংবিধান বিরোধী ওয়াকফ সংশোধনী আইন বাতিল না করছে ততদিন পর্যন্ত অন্দোলন চলবে বলে তাঁরা জানিয়েছেন।