তৃণমূল থেকে বহিষ্কৃত হয়ে আলাদা রাজনৈতিক দল গঠন করেছিলেন নওদার বিধায়ক হুমায়ুন কবির। একসময় তৃণমূল সরকারের বিরুদ্ধে সরব হওয়া সেই হুমায়ুনই এবার রাজনৈতিক সংকটে থাকা মমতা বন্দ্যোপাধ্যায়-র পাশে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করলেন।
আরও পড়ুন:
বৃহস্পতিবার এক প্রতিক্রিয়ায় হুমায়ুন বলেন, প্রয়োজনে তিনি নিজের রেজিনগর বিধানসভা আসন ছেড়ে দিতে প্রস্তুত। তাঁর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় চাইলে রেজিনগর কেন্দ্র থেকে নির্বাচনে লড়ে সহজেই বিধানসভায় ফিরতে পারেন।
হুমায়ুনের কথায়, “মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম থেকে দাঁড়ালে জিতে আসতে পারবেন না।
তিনি আরও দাবি করেন, রেজিনগরে তাঁর রাজনৈতিক প্রভাব যথেষ্ট শক্তিশালী। “ওনার কথা কেউ না শুনলেও রেজিনগরে হুমায়ুনই শেষ কথা,” মন্তব্য করেন তিনি।
সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে হুমায়ুন বলেন, বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান দেখে তাঁর খারাপ লাগছে। সেই কারণেই তিনি নিজের সামর্থ্য অনুযায়ী প্রাক্তন দলনেত্রীর পাশে দাঁড়াতে চান।
যদিও এই প্রস্তাবের মধ্যেই রাজনৈতিক খোঁচাও রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। কারণ, তৃণমূল থেকে বহিষ্কারের পর থেকেই হুমায়ুন কবীর দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে একাধিকবার সরব হয়েছেন। এবার সেই তিনিই মমতার জন্য বিধানসভায় ফেরার রাস্তা খুলে দেওয়ার বার্তা দিলেন।