আবদুল ওদুদ: রমযান মাসের শেষে মুসলমানের কাছে এসেছে খুশির ঈদ উল ফিতর। আজ বৃহস্পতিবার গোটা বিশ্বের সঙ্গে এ রাজ্যেও খুশির ঈদে মেতে উঠেছেন মুসলিম সম্প্রদায়। খুশির ঈদ-উল-ফিতর উপলক্ষে সকাল থেকেই বিভিন্ন মসজিদ ও ঈদগাহ ময়দানে নামায আদায়ে ভিড় করেছেন আট থেকে আশি বছর বয়সী মুসলিম ধর্মাবলম্বীরা। আর খুশির ঈদ উপলক্ষে বুধবার রাতেই সামাজিক যোগাযোগমাধ্যমে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন:

এদিন রাতে ফেসবুকে এক পোস্টে ওই শুভেচ্ছাবার্তায় তিনি লিখেছেন, ‘ঈদ মোবারক। ঈদ-উল-ফিতর উপলক্ষে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা।
প্রার্থনা করি খুশির ঈদ সকলের জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি।’ প্রতি বছরই ঈদের নমাজ উপলক্ষে রেড রোডে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে হাজির থাকেন মুখ্যমন্ত্রী। এ বছরও তার ব্যতিক্রম ঘটছে না। ওই অনুষ্ঠান থেকে শান্তি ও সম্প্রীতির বার্তা দিতে পারেন তিনি। তাছাড়া মুসলিম সম্প্রদায়ের বিশিষ্টজনেদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।আরও পড়ুন:
[caption id="attachment_112184" align="aligncenter" width="432"]
মুখ্যমন্ত্রীর শিশুদের প্রতি ভালোবাসা কারুর অজানা নয়, রেড রোডে শিশু কোলে মুখ্যমন্ত্রী।
অন্যদিকে নবান্ন সূত্রে জানা গিয়েছে, ঈদ উপলক্ষে রাজ্যের সংবেদনশীল এলাকায় যাতে কোনও অশান্তির ঘটনা না ঘটে, তার জন্য বিশেষ নজরদারি চালানো হয়েছে । জেলায় জেলায় জেলাশাসক ও পুলিশ সুপারদের নির্দেশ দেওয়া হয়েছে। সামনেই যেহেতু লোকসভা ভোট তাই কোনও স্বার্থান্বেষী গোষ্ঠী সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টি করতে না পারে তার জন্য প্রশাসনকে সতর্ক থাকতেও বলা হয়েছে । শহর এবং গ্রামীন এলাকার ধর্মীয় স্থানগুলিতে বাড়তি নিরাপত্তার বন্দোবস্থ বিশেষ ব্যবস্থা ছিল রাজ্যজুড়ে।
আরও পড়ুন:
[caption id="attachment_112185" align="aligncenter" width="506"]
রেড রোডে উপস্থিত অভিষেক বন্দ্যোপাধ্যায়।[/caption]
রেড রোডে ঈদ উল ফিতরের জামাতে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সেখান থেকে রাজ্যের মুসলিম সম্প্রদায়কে ঈদের শুভেচ্ছা জানান। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও রাজ্যবাসীকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানান।আরও পড়ুন:

রাজ্য সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান আহমদ হাসান ইমরান রেড রোডের জামাতে উপস্থিত ছিলেন। রাজ্য সংখ্যালঘু কমিশনের পক্ষ থেকে রাজ্যবাসীকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানান । তিনি বলেন, রহমত মাগফেরাত এবং নাজাতের মাস অতিক্রান্ত। এই এক মাসের শিক্ষা থেকে আগামী ১১ মাস আমাদের চলা উচিত।
আরও পড়ুন:
রেড রোডে ঈদ উল ফিতরের জামাতে আরো উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী জাভেদ আহমেদ খান, ইসহাক মল্লিক,বেলাল হোসেনসহ বিশিষ্টজনের। রোড রোডের জামাতে ইমামতি করেন ইমামে ঈদাইন কারী ফজলুর রহমান।