পুবের কলম, ওয়েবডেস্ক: এগরা কাণ্ডে আইসি বদল করা হল। আইসি ছিলেন মৌসম চক্রবর্তী। তাকে স্থানান্তরিত করা হল। তার জায়গায় আইসি করা হল স্বপন গোস্বামীকে। এর আগে হুগলি গ্রামীণ পুলিশ জেলার সাইবার থানার ইন্সপেক্টর ছিলেন স্বপন গোস্বামী।
দীর্ঘদিন ধরে পূর্ব মেদিনীপুর জেলার একাধিক থানায় ওসির পদে দায়িত্ব সামলেছেন স্বপন। এগরা থানাতেও ওসি হয়ে এসেছিলেন। মহিষাদল থানার ওসি থাকাকালীন পদোন্নতি হয়ে তিনি আইসি হন। এরপর তিনি হুগলি জেলাতে যোগ দেন।আরও পড়ুন:
এগরা কাণ্ডে বিস্ফোরণের ঘটনায় ৯ জনের মর্মান্তিক মৃত্যু হয়। এই ঘটনায় প্রথম থেকেই আইসির উপর ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: