গাজা, ২৫ মে: আন্তর্জাতিক অপরাধ আদালতের (ICJ) নির্দেশ অমান্য করে রাফায় হামলা চালাচ্ছে ইসরাইল। গতকাল শুক্রবার আইসিজে রাফায় অবিলম্বে ইসরাইলি হামলা বন্ধের নির্দেশ দিয়েছে। তবে এই রায়ের কয়েক মিনিটের মধ্যেই আবারও রাফাহতে হামলা চালায় ইসরাইলি বাহিনী। সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, কেন্দ্রীয় রাফার সাবুরা ক্যাম্পে চালানো হামলায় চারদিক কালো ধোঁয়ায় ঢেকে যায়। হামলার ভয়াবহতা এতটাই বেশি যে হাসপাতালে অবস্থানরত উদ্ধারকারী দলগুলো ঘটনাস্থলে যেতে পারছে না।
ইসরাইলি ট্যাঙ্ক ও সৈন্যরা রাফার দক্ষিণ পূর্বাঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে।আরও পড়ুন:
এদিকে আইসিজের আদেশের পর মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তেল আবিবের মন্ত্রীরা বলছেন, ইসরাইল আইসিজের এই আদেশ মানবে না। মন্ত্রিসভার সদস্য বেনি গানৎজ বলেছেন, জিম্মিদের ফিরিয়ে আনতে ও ইসরাইলের নিরাপত্তা নিশ্চিতে হামাসের বিরুদ্ধে হামলা চালিয়ে যাবেন তারা।
আরও পড়ুন:
উল্লেখ্য, শুক্রবার ফিলিস্তিনের রাফায় ইসরাইলের চলমান হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন রাষ্ট্রসংঘের সর্বোচ্চ আদালত।
আইসিজের প্রধান বিচারপতি নওয়াফ সালাম বলেন, মার্চ মাসে আদালতের শেষ আদেশের পর থেকে রাফায় মানবিক পরিস্থিতির ‘আরো অবণতি হয়েছে। রাফায় মানবিক পরিস্থিতি এখন ‘বিপর্যয়কর’ হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে। আদালত নিশ্চিত নয় যে গাজা উপত্যকায় বেসামরিক নাগরিকদের নিরাপত্তা বাড়ানোর জন্য ইসরাইল যে ব্যবস্থা গ্রহণ করেছে তা যথেষ্ট কি না। বিশেষ করে সম্প্রতি রাফা থেকে যারা বাস্তুচ্যুত হয়েছে, তাদের ঝুঁকি কমানোর জন্য যথেষ্ট পদক্ষেপ নেওয়া হয়নি। রাফায় সামরিক অভিযানের ফলে ফিলিস্তিনি জনগণ ঝুঁকির সম্মুখীন হচ্ছেন।'