পুবের কলম,ওয়েবডেস্ক: আইআইটি বিএইচইউ ক্যাম্পাসে ছাত্রীকে জোর করে চুম্বন এবং বিবস্ত্র করার ঘটনায় গ্রেফতার ৩ অভিযুক্ত। ধৃতদের নাম কুণাল পান্ডে, অভিষেক চৌহান ও সাক্ষম প্যাটেল। ঘটনায় ব্যবহারকৃত বাইকটিও বাজেয়াপ্ত করা হয়েছে এদিন।
পুলিশ সূত্রে খবর, বেনারস হিন্দু ইউনিভার্সিটি ক্যাম্পাসের অভ্যন্তরে ছাত্রীকে বলপূর্বক চুম্বন ও গণধর্ষণ কাণ্ডে যুক্ত কুণাল পাণ্ডে বিজেপি আইটি সেলের মেট্রোপলিটন কো-অর্ডিনেটর অন্যদিকে সাক্ষম প্যাটেল আইটি সেলের সহ-আহ্বায়ক হিসাবে নিযুক্ত রয়েছে ।
আরও পড়ুন:
এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব।
এক্স হ্যান্ডেলে তিনি বলেন, সিনিয়র নেতাদের পৃষ্ঠপোষকতায় নতুন বিজেপি কর্মী। একটি ছাত্রীকে ধর্ষণ করার পরেও শীর্ষ বিজেপি নেতাদের কাছ থেকে ‘সুরক্ষাকবচ’ পেয়েছে তারা।আরও পড়ুন:
১ নভেম্বর আইআইটি-বিএইচইউয়ের ক্যাম্পাসে ঢুকে এক ছাত্রীকে জোর করে চুমু খেয়ে জামাকাপড় ছিঁড়ে তাঁকে বিবস্ত্র করে একদল দুষ্কৃতী। সেই ঘটনায় উত্তাল হয় ক্যাম্পাস চত্বর। নির্যাতিতা ছাত্রী ঘটনার বিবরণ দিয়ে পুলিশে অভিযোগ জানায়।
অভিযোগের ভিত্তিতে তদন্ত করেই অভিযুক্তদের এদিন গ্রেফতার করে পুলিশ।আরও পড়ুন:
পুলিশি অভিযোগে ওই তরুণী জানিয়েছিলেন বুধবার (১ নভেম্বর) রাত দেড়টা নাগাদ জরুরি কিছু কাজে হস্টেল থেকে বেরিয়ে ছিলেন তিনি। ক্যাম্পাসের গান্ধি স্মৃতি মোড়ের কাছে এক বন্ধুর সঙ্গে দেখা হলে তাঁরা একসঙ্গে ‘নাইট-ওয়াক’ করতে থাকে। আচমকাই তাঁদের মাথায় বন্দুক ঠেকিয়ে শাসায় তিন যুবক। দু'জনকে আলাদা হয়ে যেতে বাধ্য করা হয়।
এরপর জোর করে মুখ চেপে ধরে একটি কোণায় নিয়ে যাওয়া হয় যুবতীকে। সেখানে জোর করে চুমু খাওয়া হয় তাঁকে। মাথায় বন্দুক ঠেকিয়ে পোশাক খুলে ফেলতেও বাধ্য করা হয়।আরও পড়ুন:
এখানেই শেষ নয়, ন্যক্করজনক ঘটনার ভিডিয়ো পর্যন্ত রেকর্ড করে অভিযুক্তরা। সাহায্যের জন্য চিৎকার করলে প্রাণে মারার হুমকি দেওয়া হয় ছাত্রীকে। ১০-১৫ মিনিট ধরে চলে অকথ্য অত্যাচার। তারপর ঘটনাস্থল ছেড়ে চম্পট দেয় অভিযুক্তরা।