দেবশ্রী মজুমদার , রামপুরহাট:  রামপুরহাট এক ব্লক কমিটি গঠনের বৈঠকে একশো দিনের কাজের উপর গুরুত্ব দেওয়ার কথা উঠে এল বিধায়কের গলায়। সাংবাদিক বৈঠকে এলাকার বিধায়ক আশীষ বন্দ‍্যোপাধ‍্যায় বলেন,  মুখ‍্যমন্ত্রীর নির্দেশ অনুসারে আমাদের প্রথম লক্ষ্য হবে একটি পরিবারে চারজন লোক থাকলে তাদের মাসে মোট চারদিন কাজ দেওয়া। তা দিলে পরিবার পিছু মাসে চার হাজার ঢুকবে। এই অতিমারী পরিস্থিতিতে সেটা খুব দরকার। এদিনের বৈঠকে বিধানসভা নির্বাচনের পর ফলাফলের নিরিখে দলীয় স্তরে পর্যালোচনার নিট ফল প্রকাশিত হয়,  কমিটি গঠনের মাধ‍্যমে।

ফলের ভিত্তিতে দলকে সামনে রেখে বিভিন্ন ব্লকের পুনর্গঠন হয়। রামপুরহাট এক নম্বর ব্লকেরতৃণমূল কংগ্রেসের নতুন কমিটি গঠিত হয় তেইশজন সদস্য নিয়ে।

ব্লক সভাপতি হিসেবে আনোয়ার হোসেনকে পুনর্নির্বাচিত করা হয়।। এছাড়াও বিভিন্ন অঞ্চল সভাপতির নাম ঘোষণা করা হয় রামপুরহাট দলীয় কার্যালয়ে।

ব্লকের নারায়ণপুর,  আয়াস,  কুসুম্বা,  দখলবাটি,  বনহাট,  কাষ্টগড়া, মাসড়া,  খরুন ও বড়শাল সহ মোট ন'টি অঞ্চলের সদস‍্য নিয়ে এই কমিটি গঠন হয়। কুসুম্বা ও খরুন অঞ্চল ছাড়া মোটামুটি সব অঞ্চলে সদস্য পদ অপরিবর্তিত আছে।

কুসুম্বা অঞ্চলের রামপ্রসাদ সাহাকে সরিয়ে বালক চন্দ্র লেটকে অঞ্চল সভাপতি করা হয়েছে। অন‍্যদিকে খরুন অঞ্চলের সভাপতি পদত‍্যাগ করার পর,  ওখানে ফাইভ ম‍্যান কমিটি গঠন করা হয়েছে। আপাতত ওই অঞ্চলে কোন সভাপতির নাম ঘোষণা করা হয় নি। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন বিধায়ক আশীষ বন্দ‍্যোপাধ‍্যায়,  ব্লক সভাপতি আনারুল হোসেন, জেলা সহ সভাপতি সৈয়দ সিরাজ জিম্মি সহ অন‍্যান‍্যরা।