আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃ মাঝরাতে হুলস্থুল কান্ড গোটা হাওড়া ব্রিজ চত্বর জুড়ে। এক মানসিক ভারসাম্যহীন যুবক সরাসরি উঠে পড়েন হাওড়া ব্রিজের মাথায়। কোন অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য প্রথম থেকেই সতর্ক ছিল পুলিশ। খবর দেওয়া হয় দমকলেও।
আরও পড়ুন:
যথেষ্ট চেষ্টার পর রাত প্রায় ১:৩০ নাগাদ ওই যুবককে হাওড়া ব্রিজ থেকে নামানো হয়।
কীকরে ব্রিজের উপরে উঠে গেল সে! তা নিয়ে এখনো অস্পষ্ট জানা যায়নি।আরও পড়ুন:
গোটা ঘটনার জেরে মধ্যরাতে হিমশিম খেতে হয় পুলিশ ও দমকলকে। গতমাসেই কলকাতার মল্লিকবাজারে নিউরোসায়েন্স হাসপাতালে কার্নিশে নেমে আসা রোগীর শেষরক্ষা হয়নি। তাই প্রথম থেকেই সতর্ক ছিল পুলিশ ও দমকল। পরিবারের খোঁজ মিললে ওই যুবকে পরিবারের হাতে তুলে দেওয়া হবে। .
আরও পড়ুন: