পুবের কলম, ওয়েবডেস্ক: বিমানে ফের যাত্রীর অভব্যতা। এবার এয়ার ইন্ডিয়ার মুম্বই থেকে দিল্লিগামী বিমানে। জানা গেছে গত ২৪ জুন মুম্বই থেকে দিল্লি যাচ্ছিল এয়ার ইন্ডিয়ার এআইসি ৮৬৬ বিমান। সেই বিমানের যাত্রী ছিলেন রাম সিং। আসন নম্বর ছিল ১৭এফ। অভিযোগ, বিমানের আসনের ৯ নম্বর সারির কাছে তিনি প্রস্রাব, মলত্যাগ করেন। থুতুও ফেলেন। তাঁর আচরণে অসঙ্গতি দেখে বিমানকর্মীরা ওই যাত্রীকে প্রথমে মৌখিকভাবে সতর্ক করেন। পরে তাঁকে অন্য যাত্রীদের থেকে আলাদা করে দেওয়া হয়। এমনকী যাত্রীর আচরণের কথা পাইলটকে জানানো হয়। বিমান সংস্থাকেও খবর দেওয়া হয়। বিমানে যাত্রীর এমন আচরণ দেখে অন্য যাত্রীরাও বিরক্ত হন। দিল্লি বিমানবন্দরে নামতেই এয়ার ইন্ডিয়ার তরফে নিরাপত্তারক্ষীদের পাঠিয়ে দেওয়া হয় ওই যাত্রীকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য। পরে সংস্থার তরফে থানায় এফআইআর দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে ওই যাত্রীর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়। গ্রেপ্তার করা হয় ওই যাত্রীকে। এর আগে গত নভেম্বরে এয়ার ইন্ডিয়ার বিমানে এক মহিলা যাত্রীর গায়ে প্রস্রাব করার অভিযোগ উঠেছিল যুবকের বিরুদ্ধে। তিনি মত্ত অবস্থায় ছিলেন বলে অভিযোগ।
মাঝ আকাশে অভব্যতা যাত্রীর, আসনের পাশেই করলেন প্রস্রাব, ফেললেন থুতু
ইমামা খাতুন
প্রকাশিত:
২৭ জুন ২০২৩, ০৮:৪১
আরও খবর
‘৫০০ বছর অপেক্ষা করেছেন, আর ১৫ দিন ধৈর্য ধরুন’— রাম মন্দিরে অর্থ তছরুপের অভিযোগে বার্তা যোগীর
শিক্ষার্থীদের পরিবারের জন্য ক্ষতিপূরণ দাবি, প্রধানমন্ত্রীকে খোলা চিঠি ককরোচ পার্টি প্রধানের
চরম বর্বরতা: বিবাহবহির্ভূত সম্পর্কের সন্দেহে হাত-পা বেঁধে স্ত্রীকে গণধোলাই, ন্যাড়া করে খাওয়ানো হলো মূত্র
উত্তরাখণ্ড: ১৪ বছর বয়সী নাবালিকাকে ধর্ষণ, অভিযুক্তের শাস্তির দাবিতে বিক্ষোভ-পুলিশের সঙ্গে ধস্তাধস্তি
‘রান ফর যোগা’-য় পা মেলালেন মুখ্যমন্ত্রী, মহাকরণের সামনে যোগাসনে যোগ দিলেন হাজারো মানুষ
‘রান ফর যোগা’-য় পা মেলালেন মুখ্যমন্ত্রী, মহাকরণের সামনে যোগাসনে যোগ দিলেন হাজারো মানুষ
২০২৬ সালের হজ ভারতের ইতিহাসে সবচেয়ে সফল: কিরেন রিজিজু
২০২৬ সালের হজ ভারতের ইতিহাসে সবচেয়ে সফল: কিরেন রিজিজু
আগেভাগেই সই হওয়ায় বাতিল সুইজারল্যান্ডের আনুষ্ঠানিকতা, যুক্তরাষ্ট্র-ইরান প্রতিনিধিদের বৈঠক আজ
আগেভাগেই সই হওয়ায় বাতিল সুইজারল্যান্ডের আনুষ্ঠানিকতা, যুক্তরাষ্ট্র-ইরান প্রতিনিধিদের বৈঠক আজ
ই-বাইক চেপে এবার ঘোরা যাবে মদিনার সব ঐতিহাসিক মসজিদ
ই-বাইক চেপে এবার ঘোরা যাবে মদিনার সব ঐতিহাসিক মসজিদ
শিকারি নয়া হ্যায়, জল পুরানা হ্যায়: দলবদল ইস্যুতে কটাক্ষ ওয়াইসির
শিকারি নয়া হ্যায়, জল পুরানা হ্যায়: দলবদল ইস্যুতে কটাক্ষ ওয়াইসির
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
স্কুলের টিফিনে গো মাংস নিয়ে যাওয়ার অভিযোগ, অসমে গ্রেফতার নূর শাহিদা বেগম, আটক নাবালক ছাত্র
স্কুলের টিফিনে গো মাংস নিয়ে যাওয়ার অভিযোগ, অসমে গ্রেফতার নূর শাহিদা বেগম, আটক নাবালক ছাত্র
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
‘আমার একমাত্র এজেন্ডা মহামেডান ক্লাবকে এক নম্বরে নিয়ে যাব’, নতুন সভাপতির দায়িত্ব নিয়ে বললেন হুমায়ুন কবীর
‘আমার একমাত্র এজেন্ডা মহামেডান ক্লাবকে এক নম্বরে নিয়ে যাব’, নতুন সভাপতির দায়িত্ব নিয়ে বললেন হুমায়ুন কবীর
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের