পুবের কলম,ওয়েব ডেস্ক: স্কুল চত্বরে নামাজ পড়তে দেওয়ার অপরাধে যোগীরাজ্যের একটি প্রাথমিক স্কুলের প্রিন্সিপালকে সাসপেন্ড করল শিক্ষা দফতর। পাশাপাশি ওই স্কুলের আরও দুই শিক্ষককে সতর্ক করা হয়েছে। স্কুলের ভিতরে নমাজ পড়ার ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়ে যায়। এর পরেই ব্যবস্থা নেয় প্রশাসন।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নমাজ পড়ার ঘটনাটি লখনউয়ের নেপিয়ার রোডের একটি প্রাথমিক বিদ্যালয়ের। শুক্রবার একদল ছাত্র স্কুল চত্বরেই নমাজ পড়েছিল। কেউ বা কারা সেই ভিডিও তুলে সামাজিক মাধ্যমে পোস্ট করে। এর পরেই গোলমাল শুরু হয়।
আরও পড়ুন:
শনিবার একদল হিন্দুত্ববাদী স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতিবাদে শামিল হয়। এর পরেই আসরে নামে রাজ্যের স্কুল শিক্ষা প্রশাসন। সাসপেন্ড করা হয় স্কুলের প্রিন্সিপাল মীরা যাদবকে। সতর্ক করা হয়েছে আরও দুই শিক্ষককে।