পুবের কলম, ওয়েবডেস্ক: আজ ভারতের ইতিহাসে এক ঐতিহাসিক দিন। এই দিনেই ১৯৪৭ সালে ব্রিটিশ শাসনের অবসান ঘটিয়ে দেশ স্বাধীনতা লাভ করে। আজ ৭৭ বছরে পদাপর্ণ করল সেই স্বাধীনতা।

তৃণমূল ভবনে পালিত হল স্বাধীনতা দিবস, শ্রদ্ধা জানালেন সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান আহমদ হাসান ইমরান সহ বিশিষ্টরা

এই বিশেষ দিনটির সঙ্গে লড়াই, আত্মমর্যাদার রক্তক্ষয়ী সংগ্রাম জড়িয়ে আছে।

গোটা দেশে আজ এই দিনটি সমান ঐতিহ্যের সঙ্গে পালিত হয়।

তৃণমূল ভবনে পালিত হল স্বাধীনতা দিবস, শ্রদ্ধা জানালেন সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান আহমদ হাসান ইমরান সহ বিশিষ্টরা

দিল্লিতে তেরঙ্গা পতাকা উত্তোলন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কলকাতার রেড রোডে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ তৃণমূল ভবনেও এই দিনটি শ্রদ্ধার সঙ্গে পালিত হয়। দলের তরফ থেকে উপস্থিত ছিলেন সুব্রত বক্সী, দোলা সেন, জয়প্রকাশ মজুমদার  সহ অন্যান্যারা।

ছিলেন সাবেক সাংসদ,  সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান আহমেদ হাসান  ইমরান। পতাকা তুলে এই দিনটির তাৎপর্য ব্যাখ্যা করা হয়।

তৃণমূল ভবনে পালিত হল স্বাধীনতা দিবস, শ্রদ্ধা জানালেন সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান আহমদ হাসান ইমরান সহ বিশিষ্টরা ছবি-রমিত বন্দ্যোপাধ্যায়

পাশাপাশি এদিন রাজারহাটে  RINS -সুপার স্পেশালিটি হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংখ্যালঘু দফতরের চেয়ারম্যান আহমেদ হাসান  ইমরান। সেখানে বক্তব্য রাখেন তিনি।