পুবের কলম, ওয়েবডেস্ক: চিত্রটা এবার অনেকটাই আলাদা। বন্ধ হল না ইন্টারনেট। জম্মু-কাশ্মীরে পালিত হল ৭৭ তম স্বাধীনতা দিবস। বলা যায় উপত্যকায় এবার সদর্থক ছবিই ধরা দিল। স্বাধীনতা দিবস উপলক্ষে শ্রীনগরের বকশী স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন করলেন জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা।
অনুষ্ঠানে সরকারি কর্তা এবং কর্মচারীদের উপস্থিতি ছিল বাধ্যতামূলক। নাগরিকদের প্রবেশ ছিল অবাধ। প্রায় ৪৫ হাজার মানুষ ভিড় করেন।আরও পড়ুন:

স্টেডিয়ামের বাইরে দীর্ঘ লাইন পড়ে যায়। এমনকি, শ্রীনগরের লাল চকেও বহু জাতীয় পতাকা হাতে দেখা যায়।
তবে শ্রীনগর এবং জম্মু-সহ রাজ্যের অন্যান্য অংশে, বিশেষ করে গুরুত্বপূর্ণ রাস্তাগুলির বিভিন্ন জায়গায় কড়া নিরাপত্তা ছিল। তবে, তাতে সাধারণ মানুষের স্বাধীনতা দিবস পালনে কোনও বাধা পড়েনি। কাশ্মীর উপত্যকার মানুষও জাতীয় পতাকার সঙ্গে সেলফি তুলে পোস্ট করেছেন হর ঘর তিরঙ্গা ওয়েবসাইটে।Independence Day celebrations near Kaman Aman Setu at India-Pakistan border in Uri sector of Jammu & Kashmir#HarGharTiranga