পুবের কলম,ওয়েবডেস্ক: ‘ইন্ডিয়া’ নাম শুনলে ভয় পাচ্ছে গেরুয়া শিবির। ভয় পাচ্ছে সৌভ্রাতৃত্ব ও স্বাধীনতার বার্তাকে। বুধবার ভিলওয়ারার গুলাবপুরায় আয়োজিত কিষান সম্মেলনে ‘ইন্ডিয়া’ নাম পরিবর্তন নিয়ে সুর গরম করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।
আরও পড়ুন:
দ্ব্যর্থহীন ভাষায় আক্রমণ শানিয়ে খাড়গে বলেন, বিকল্প বিন্যাসে ভয় পেয়েছে বিজেপি। অন্যদের মধ্যেও ছড়িয়ে দিচ্ছে সেটা।
একদিকে কংগ্রেস ভারত জোড়ো যাত্রার মতো কর্মসূচির সূচনা করছে। অন্যদিকে দেশের নামই পরিবর্তনে উদ্যত হয়েছে বিজেপি। ভারত জোড়ো যাত্রায় রাহুল যে হারে জনসমর্থন পেয়েছিলেন তারপর থেকেই চাপের মধ্যে গেরুয়া শিবির। এবার বোঝার ওপর শাকের আঁটির মতো হয়ে দাঁড়িয়েছে বিরোধী জোটের ‘ইন্ডিয়া’ নাম। কংগ্রেসের মতো ‘ভারত জোড়ো যাত্রার’ সূচনা করতে পারছেন না বলেই হয়তো দেশের নামই বদলে দিতে চাইছেন তাঁরা।আরও পড়ুন:
ইন্ডিয়া নামে যদি আপত্তি থাকে প্রধানমন্ত্রীর, তাহলে ভারত নামেও থাকবে। কারণ বিরোধীদের স্লোগানই হল ‘জুড়েগা ভারত’, ‘জিতেগা ইন্ডিয়া’। ‘ইন্ডিয়া’ এবং ‘ভারত’ একেবারে এক। এ থেকেই এটাই প্রমাণিত হয়, বিকল্প জোট কে ভয় পেয়েছেন শাসকদল।
আরও পড়ুন:
সারাক্ষণ বিরোধীদের গালমন্দ করার জন্য বিজেপিকে ক্ষমতায় আনা হয়নি।
মানুষের মৌলিক অধিকারের কথা কম ও ভয় বেশি দেখানো হচ্ছে। কোনও ন্যায্য কথা বললেই পাঠিয়ে দিচ্ছে ইডি-সিবিআই। দীর্ঘ ৫৭ বছরের রাজনীতিতে এমন কণ্ঠ-দমন শাসক আমি কখনও দেখিনি। রাজনৈতিক স্বার্থে কখনও আরএসএসকে হাতিয়ার বানায় তো কখনও ধর্মকে। দেশের নাম বদলাতে চাইছে ওঁরা! একবার বলে দেখুক কতজন আরএসএস কর্মী জেলে গেছে ? তার হিসেব ওদের কাছে নেই।