০৭ মার্চ ২০২৬, শনিবার, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভারতকে কোনও বিষয়েই ছাড় নয়, সাফ জানাল ইউনুস সরকার

সাংবাদিক বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গির আলম চৌধুরি ও বিজিবি মহাপরিচালক মুহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী

ঢাকা: ভারতকে কোনও বিষয়েই ছাড় দেওয়া হবে না বলে সাফ জানালেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মুহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। বুধবার বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ভারতের সঙ্গে অসম চুক্তি বা সীমান্ত, কোনও বিষয়েই ছাড় দেওয়া হবে না। পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলেছি ভারতের সঙ্গে অসম চুক্তিগুলো নিয়ে কাজ করতে। কূটনৈতিক পথে এর সমাধান করা হবে। যেগুলোতে আমরা মনে করছি যে আমরা বঞ্চিত হয়েছি, সে-বিষয়গুলোতে কোনও ছাড় দেব না।’

এ দিকে ভারতের সঙ্গে সম্পর্কে আস্থা বাড়াতে বাংলাদেশ কোনও ছাড় দেবে না বলে মন্তব্য করেছেন অন্তর্র্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মুহাম্মদ জাহাঙ্গির আলম চৌধুরি। তিনি বলেন, ‘সীমান্তে গুলি চালানো বন্ধের পাশাপাশি নিয়ম মেনে কাঁটাতারের বেড়া দেওয়ার বিষয়টি জানানো হবে।’ প্রসঙ্গত, কিছুদিনের মধ্যেই নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে বিজিবি-বিএসএফের মহাপরিচালক পর্যায়ের বৈঠক। সেই বৈঠক আলোচনার বিষয় কী হবে! তা জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুই দেশের মধ্যে অসম চুক্তি বাতিল ও সংশোধন নিয়ে বৈঠকে আলোচনা হবে। সেইসঙ্গে দুই দেশের মধ্যে আস্থা বৃদ্ধির বিষয়েও আলোচনা হবে। বৈঠকে ভারত থেকে বাংলাদেশে মাদক, অস্ত্র ও গোলাবারুদ চোরাচালান প্রতিরোধে গুরুত্ব দেওয়া হবে। এ ছাড়াও বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী নদীগুলোর পানির সুষম বণ্টন-সহ নদী থেকে পানি উত্তোলন, পানি চুক্তি বাস্তবায়ন ও রহিমপুর খালের মুখ পুনরায় উন্মুক্তকরণ নিয়েও আলোচনা হবে। শুধু ছাড় দিয়ে কিন্তু আস্থা বাড়ানো যায় না। আলোচনার মাধ্যমেও আস্থা বাড়ানো যায় বলে মন্তব্য করেছেন জাহাঙ্গির আলম চৌধুরি।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার আতঙ্কে আশ্রয়কেন্দ্রে লাখ লাখ ইসরায়েলি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ভারতকে কোনও বিষয়েই ছাড় নয়, সাফ জানাল ইউনুস সরকার

আপডেট : ২৯ জানুয়ারী ২০২৫, বুধবার