পুবের কলম,ওয়েব ডেস্ক: ভারত প্রযুক্তির দিয়ে এগিয়ে রয়েছে, আত্মনির্ভর দেশ গড়ার স্বপ্ন দেখিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্প্রতি চাঁদে নেমেছে চন্দ্রযান-৩। এসেছে ৫-জি ইন্টারনেট পরিষেবা। এই সব কিছুর মধ্যেই বিশ্ব ক্ষুধাসূচকের তালিকা প্রকাশিত হল। আর সেই সূচক অনুযায়ী পিছিয়ে ভারত। ১২৫টি দেশের মধ্যে ১১১ তম স্থানে রয়েছে দেশের নাম। ২০২৩ সালের বিশ্ব ক্ষুধা সূচক প্রকাশিত হওয়ার পরেই বেশ কিছুটা চাপে মোদি নেতৃত্বাধীন দিল্লি সরকার। কারণ আগামী নভেম্বর মাসে মধ্যপ্রদেশ, রাজস্থান সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন। তার আগে বিশ্ব ক্ষুধা সূচক সমীক্ষার ফলপ্রকাশকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল
আরও পড়ুন:
বিশ্ব ক্ষুধা সূচক বা গ্লোবাল হাঙ্গার সূচকে ১১১ তম স্থানে নেমে গেল ভারত। ২০২২ সালে ১২১ দেশের মধ্যে ১০৭ তম স্থানে ছিল ভারত। পয়েন্ট ছিল ২৮.৭। সেই স্থানও ধরে রাখতে পারল না, ভারত। ২০২৩-এর সূচকে এবার আরও পিছিয়ে দেশ। পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কার পরে রয়েছে ভারতের নাম। তবে এই সূচকের তথ্য মানতে নারাজ দিল্লি সরকার। তাদের দাবি, ত্রুটিপূর্ণ হিসেব করা হয়েছে।
আরও পড়ুন:
বৃহস্পতিবার ২০২৩ সালের বিশ্ব ক্ষুধা সূচক প্রকাশিত হয়েছে। সেখানে ১১১তম স্থানে রয়েছে ভারত। অনাহারে থাকা মানুষের সংখ্যার দিক দিয়ে ভারতের স্কোর ২৮.৭। ভারতে অপুষ্টির হার দেখানো হয়েছে ১৬.৬ শতাংশ। অনূর্ধ্ব পাঁচ বছরের শিশুদের মৃত্যুর হার ৩.১ শতাংশ। অপুষ্টিতে ভোগা, বয়স অনুযায়ী উচ্চতা এবং ওজনের মধ্যে ভারসাম্য না থাকা শিশুর হার ১৮.৭ শতাংশ। ১৫ থেকে ২৪ বছর বয়সি মহিলাদের মধ্যে ৫৮.১ শতাংশ রক্তাল্পতার শিকার।