২৩ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চিনের রহস্যজনক নিউমোনিয়া আতঙ্ক ভারতেও ছড়িয়ে পড়বে না তো? কেন্দ্রের বিবৃতি

পুবের কলম ওয়েব ডেস্ক: করোনার আতঙ্ক এখনও কাটেনি। তার মধ্যেই মূলত চিনের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে এক রহস্যজনক নিউমোনিয়ার প্রকোপ দেখা দিচ্ছে। আক্রান্ত হচ্ছে ছোটরাও। চিনজুড়েই হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা বাড়ছে।

দেশজুড়ে শ্বাসপ্রশ্বাস সংক্রান্ত অসুস্থতা হঠাৎ বাড়তে থাকায় সম্প্রতি চিনের ন্যাশনাল হেলথ কমিশন সাংবাদিক বৈঠক ডেকেছিল। চিনা কর্তৃপক্ষের মতে, কোভিডের কড়াকড়ি শিথিল হওয়ার পাশাপাশি ইনফ্লুয়েঞ্জা, নিউমোনিয়ার মতো রোগের জীবাণুর সক্রিয়তা আবার বাড়ছে। এই নয়া ভাইরাসটির নাম ‘এইচ নাইন এন টু’ (অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাস)। মূলত শিশুরাই অসুস্থ হচ্ছে এতে।

ইনফ্লুয়েঞ্জার মতো এই ‘অজানা নিউমোনিয়া’ ভারতেও ছড়িয়ে পড়বে না তো? এই প্রশ্নের জবাবে শুক্রবার বিবৃতি প্রকাশ করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।

মন্ত্রক জানিয়েছে, আপাতত চিনের অজানা নিউমোনিয়া ভারতে ছড়িয়ে পড়ার কোনও লক্ষণ নেই। এছাড়া বিবৃতিতে আরও বলা হয়েছে, সবরকমের পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার। আমরা বিষয়টির ওপর নজর রেখে চলেছি। পাশাপাশি এও জানা গেছে যে এই রোগটি এক মানবদেহ থেকে অন্যজনের দেহে সহজে সংক্রামিত হয় না।

সর্বধিক পাঠিত

ইউনূস সরকারের বিরুদ্ধে রাষ্ট্রপতির বিস্ফোরক অভিযোগ: ‘আমায় বারবার অপমান করা হয়েছে’

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

চিনের রহস্যজনক নিউমোনিয়া আতঙ্ক ভারতেও ছড়িয়ে পড়বে না তো? কেন্দ্রের বিবৃতি

আপডেট : ২৪ নভেম্বর ২০২৩, শুক্রবার