মীর আফরোজ জামান, ঢাকা: বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা আজ (১৭ জানুয়ারি, ২০২৪) মাননীয় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, এমপি’র সাথে বাংলাদেশ সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে মাননীয় অর্থমন্ত্রী ও ভারতের হাইকমিশনারের মধ্যে দ্বি-পাক্ষিক সম্পর্ক উন্নয়ন, বাণিজ্য-বিনিয়োগ, শিক্ষা-সংস্কৃতি, বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নসহ বিভিন্ন পারস্পারিক বিষয় নিয়ে আলোচনা হয়!
আরও পড়ুন:
ভারত বাংলাদেশের বন্ধু প্রতিম রাষ্ট্র ১৯৭১ সালে পাক ভারত যুদ্ধে ভারত পূর্ববঙ্গের বাঙ্গালীদের পাশে ছিল বলে এই দেশ স্বাধীন হয়েছে উল্লেখ করে অর্থমন্ত্রী মাহমুদ আলী বলেন বাংলাদেশ সব সময় ভারতের পাশে থাকবে!
আরও পড়ুন:
এ সময় ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা শেখ হাসিনার সরকারের প্রশংসা করে বলেন, বাংলাদেশের জনগণ স্বাধীনতার চেতনায় বিশ্বাস করে বলে এইবারও শেখ হাসিনার সরকার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করতে পেরেছে, ভারত সবসময়ই বাংলাদেশের পক্ষে থাকবে বলে হাই কমিশনার উল্লেখ করেন!