
পুবের কলম, ওয়েব ডেস্ক: ক্রমেই বাড়ছে ভারতের জনসংখ্যা। ২০২২ সালেই রাষ্ট্রসঙ্ঘের অনুমান ছিল, চিনকে ছাপিয়ে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হতে চলেছে ভারত। ২০২৩ সালেই সেই অনুমান সত্যি হয়ে গেল। গত বুধবার প্রকাশিত বিশ্ব জনসংখ্যা পরিস্থিতি প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে জাতিসংঘ।
রাষ্ট্রপুঞ্জের রিপোর্ট অনুসারে, ভারতের জনসংখ্যার ২৫ শতাংশ ০-১৪ বছর বয়সী, ১৮ শতাংশ ১০ থেকে ১৯ বছর বয়সী, ২৬ শতাংশ ১০ থেকে ২৪ বছর বয়সের বয়সী, ৬৮ শতাংশ ১৫ থেকে ৬৪ বছর বয়সী।
৬৫ বছরের উপরে ৭ শতাংশ।আরও পড়ুন:
আরও পড়ুন:
দীর্ঘদিন ধরে বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার দেশের তকমা ছিল চিনের দখলে। গত ছয় দশকের মধ্যে প্রথমবারের মতো ২০২২ সালে দেশটির জনসংখ্যা সংকুচিত হয়ে আসার খবর পাওয়া যায়। অন্যদিকে ২০২১ সালে ভারতে আদমশুমারি হওয়ার কথা থাকলেও করোনা মহামারির কারণে তা পিছিয়ে গেছে।
আরও পড়ুন:
পিউ রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, ১৯৫০ সালের পর থেকে ভারতে ১০০ কোটির বেশি মানুষ বেড়েছে। ওই বছর থেকে জাতিসংঘের পক্ষ থেকে বৈশ্বিক জনসংখ্যা নিয়ে তথ্য সংগ্রহ ও সংরক্ষণ শুরু হয়েছিল।
