মোল্লা জসিমউদ্দিন: বুধবার কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী সিট থেকে অব্যাহতি পেলেন ‘অসুস্থ’ আইপিএস দয়মন্তী সেন। কাকদ্বীপে জোড়া খুনের মামলার তদন্ত থেকে অব্যাহতি চেয়ে আবেদন জানিয়েছিলেন তিনি। আইপিএস দময়ন্তী সেনের সেই আবেদন মঞ্জুর করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। জোড়া খুনের তদন্তে গঠিত সিট থেকে সরানো হল তাঁকে। মামলার তদন্তে গঠিত সিটে চারজন সদস্য রয়েছেন। দময়ন্তীর অনুপস্থিতিতে সিটের নেতৃত্ব কে দেবেন? তা পরবর্তী শুনানিতে তা ঠিক করবে কলকাতা হাইকোর্ট।
আদালত সুত্রে জানা গেছে, ২০১৮ সালের ১৪ মে কাকদ্বীপে সিপিএম কর্মী দেবপ্রসাদ দাস ও তাঁর স্ত্রী ঊষারানি দাসের অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হয়। ঘরে আগুন লাগিয়ে ওই দম্পতিকে পুড়িয়ে খুনের অভিযোগ ওঠে। সেই ঘটনায় নাম জড়ায় একাধিক তৃণমূল নেতার। পুলিশের তদন্তে একাধিক ত্রুটি সামনে আসে।ওই দম্পতিকে পুড়িয়ে মারার অভিযোগের তদন্তে ২০২৩ সালের জানুয়ারিতে সিট গঠনের নির্দেশ দেয় বিচারপতি রাজাশেখর মান্থার সিঙ্গল বেঞ্চ। বিচারপতি ওই নির্দেশে জানিয়েছিলেন, আইপিএস দময়ন্তী সেনের নেতৃত্বে সিট গঠন হবে। এই আইপিএস অফিসারকেই সিটের বাকি অফিসারদের বেছে নিতে নির্দেশ দেন বিচারপতি।হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছিল রাজ্য। কিন্তু, চলতি বছরের জানুয়ারিতে রাজ্যের আবেদন খারিজ করে দেয় ডিভিশন বেঞ্চ।ডিভিশন বেঞ্চ রাজ্যের আবেদন খারিজ করার কিছুদিন পর রাজাশেখর মান্থার বেঞ্চে শারীরিক অসুস্থতার কথা জানিয়ে সিট থেকে অব্যাহতি চান দময়ন্তী সেন। নিজের আবেদনে তিনি বলেন, নানা রোগে তিনি আক্রান্ত। একদিকে গাড়ি চড়ার ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে। পাশাপাশি তাঁর মানসিক চাপ নেওয়া বারণ। সেজন্য সিট থেকে তাঁকে অব্যাহতি দেওয়া হোক বলে আবেদন জানান। তাঁর সেই আবেদনই এদিন মঞ্জুর করলেন বিচারপতি মান্থা। এরফলে কাকদ্বীপে জোড়া খুনের তদন্তে সিটের নেতৃত্ব দেবেন না তিনি। এখন সিটের নেতৃত্ব কে দেবেন? তা পরবর্তী শুনানিতে ঠিক হবে বলে বিচারপতি জানিয়েছেন।কাকদ্বীপে জোড়া খুনের ঘটনার মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন জানিয়েছিলেন আইপিএস দময়ন্তী সেন। বুধবার এই মামলা থেকে অব্যাবতি দেওয়া হল তাঁকে। খুনের ঘটনায় একটি সিট গঠন করেছিল কলকাতা হাইকোর্ট। যার দায়িত্বে ছিলেন আইপিএস দময়ন্তী সেন।আরও খবর
ভোটের ৪৮ ঘণ্টা আগে দল বেঁধে বাইক চালানোর ওপর নিষেধাজ্ঞা ডিভিশন বেঞ্চের
সম্ভল হিংসা: জামা মসজিদের সভাপতিকে আটক করল যোগী পুলিশ
জয়মাল্য বাগচী হতে চলেছেন দেশের প্রধান বিচারপতি
নবাব সিরাজের সম্পত্তি রক্ষায় কমিটি গড়ল হাইকোর্ট
রাজ্যপালের মানহানি মামলায় মুখ্যমন্ত্রীর আইনজীবী বদল
রাজ্যপালের মানহানি মামলায় মুখ্যমন্ত্রীর আইনজীবী বদল
কলকাতার বুকে কি ট্রাম আর চলবে? মামলা গেল শীর্ষ আদালতে
কলকাতার বুকে কি ট্রাম আর চলবে? মামলা গেল শীর্ষ আদালতে
অবশেষে পাঁচ নয়া বিচারপতি পেতে চলছে কলকাতা হাইকোর্ট, নিয়োগের সুপারিশ কলেজিয়ামের
অবশেষে পাঁচ নয়া বিচারপতি পেতে চলছে কলকাতা হাইকোর্ট, নিয়োগের সুপারিশ কলেজিয়ামের
রাতের দিকে মেট্রো বৃদ্ধির দাবি, কর্তৃপক্ষকে দেখতে বলল হাইকোর্ট
রাতের দিকে মেট্রো বৃদ্ধির দাবি, কর্তৃপক্ষকে দেখতে বলল হাইকোর্ট
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের