যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নিতে ইরানের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছে। ইরানি সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে তারা সেখানে পৌঁছায়।
আরও পড়ুন:
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। দলে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি প্রতিরক্ষা কাউন্সিলের সচিব, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এবং আরও কয়েকজন আইনপ্রণেতা।
আরও পড়ুন:
অন্যদিকে, এই আলোচনায় অংশ নিতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল পাকিস্তানের উদ্দেশে রওনা হয়েছে বলে জানা গেছে।
মার্কিন দলের নেতৃত্ব দিচ্ছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।। তাঁর সঙ্গে থাকছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জারেড কুশনার।আরও পড়ুন:
এই বৈঠককে ঘিরে আন্তর্জাতিক মহলে কৌতূহল তৈরি হয়েছে। যুদ্ধবিরতি নিয়ে সম্ভাব্য সমঝোতার দিকে এই আলোচনা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে করা হচ্ছে।