যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর যুদ্ধবিরতির দাবিকে সরাসরি ‘মিথ্যা ও ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র রাষ্ট্রীয় টেলিভিশনে এ কথা জানান।
আরও পড়ুন:
আইআরআইবি নিউজ-এর প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি স্পষ্ট জানিয়েছেন—তেহরান কখনও যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধবিরতির কোনো প্রস্তাব পাঠায়নি। ‘পাঁচ দফা যুদ্ধবিরতির প্রস্তাব’ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে, সেটিকে তিনি নিছক অনুমান বলে অভিহিত করেন।
আরাঘচি কঠোর বার্তায় বলেন, “যতক্ষণ না আগ্রাসী দেশকে শাস্তি দেওয়া হচ্ছে এবং ইরানকে পূর্ণ ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত যুদ্ধ চলবে।
আরও পড়ুন:
এর আগে ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দাবি করেছিলেন, ইরানের বর্তমান প্রশাসনের একজন শীর্ষ কর্মকর্তা যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধবিরতির অনুরোধ জানিয়েছেন। যদিও তিনি ওই ব্যক্তির নাম প্রকাশ করেননি, তবে তাঁকে পূর্বসূরিদের তুলনায় ‘কম উগ্র’ ও ‘বেশি বুদ্ধিমান’ বলেও মন্তব্য করেন।
আরও পড়ুন:
ট্রাম্পের এই দাবির কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের তরফে কঠোর প্রতিক্রিয়া আসায় দুই পক্ষের অবস্থান সম্পূর্ণ বিপরীতমুখী হয়ে উঠেছে। বিশ্লেষকদের মতে, এই ধরনের পরস্পরবিরোধী বক্তব্য চলমান সংকটকে আরও জটিল করে তুলছে এবং কূটনৈতিক সমাধানের পথকে কঠিন করে দিচ্ছে।