পুবের কলম, ওয়েবডেস্ক: রবিবার ভোর হতে না হতেই ইজরাইলে হামলা চালায় ইরান। রিপোর্ট অনুযায়ী, ইজরাইলে একাধিক মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে তেহরান। ইসরাইলের লক্ষ্যবস্তুতে হামলা করতে সক্ষম হয়েছে ইরান বলে দাবি করল তেহরান। পাল্টা ইসরাইলের তরফে বলা হয়েছে, ইরানের শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র সফলভাবে ধ্বংস করেছে ইসরাইল বলে দাবি করেছে তেল আবিব।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ইরানের দিক থেকে আসা সব ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে ইসরাইলকে সহায়তা করেছে আমেরিকা। বাইডেনের কথায়, "ইসরাইলে মোতায়েন মার্কিন সেনা সদস্যদের ধন্যবাদ, আমরা ধেঁয়ে আসা প্রায় সব ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে ইসরাইলকে সহায়তা করেছি।"আরও পড়ুন:
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, স্থানীয় সময় শনিবার ইসরাইলের ভূখণ্ড লক্ষ্য করে কয়েক ডজন ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তারা। ‘ট্রু প্রোমিজ’ নামে অভিযানের আওতায় এসব ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।
ইসরাইলের অপরাধের শাস্তি দিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।আরও পড়ুন:
প্রসঙ্গত, চলতি মাসের প্রথমদিন (১ এপ্রিল) সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনস্যুলেটে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরাইল। সেই হামলায় ১৩ নিহত হয়। নিহত ব্যক্তিদের মধ্যে ইরানের রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) ৭ জন সদস্য ছিলেন। এই হামলার বদলা নিতে ইসরাইলে হামলা চালানোর ঘোষণা দিয়েছিল ইরান। সেই ঘোষণা মতই এদিন হামলা চালিয়েছে দেশটি।