ইসলামী প্রজাতন্ত্র ইরান এখন আধ্যাত্মিক নেতা আয়াতুল্লাহ্ খামেনির শাহাদাতের পরিপ্রেক্ষিতে ৪০ দিনের শোক পালন করছে। প্রকৃতপক্ষে ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ্ খোমেনির ইন্তেকালের পর এই আয়াতুল্লাহ্ খামেনি প্রজাতন্ত্রটির হাল ধরেছিলেন। ইরানের বিভিন্ন ক্ষেত্রে যা কিছু উন্নতি হয়েছে তা হয়েছে শহিদ আয়াতুল্লাহ্ খামেনির নেতৃত্বে।
ইরান বেশিরভাগ ক্ষেত্রে ইসলামকে মেনে চলে। অনুসরন করে আল্লহ্র নবী সা.-এর পথ। আল্লাহ্র নবী সা.-র ইন্তেকালের পর সাহাবারা কিন্তু মোটেই দমে যাননি। তাঁরা নিজের ব্যক্তিগত জীবন এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ইসলামকে অনুসরন করেছে। তাই আল্লাহ্র নবী সা.-র ইন্তেকালের পর ইসলাম ছড়িয়ে পড়েছে বিশ্বের প্রায় প্রতিটি প্রান্তে।
ইমাম খামেনির শাহাদাতের পর পরই ইরানিরা আবার নতুন করে জেগে উঠেছে। ইরানের প্রতি আক্রমণে শেষ খবর পাওয়া পর্যন্ত তিন জন মার্কিন সেনা নিহত হয়েছে। আর গুরুতর আহত হয়েছে ট্রাম্পের ৫ সেনা। অন্যদিকে ইরান আক্রমণকারী ইসরাইলেও আঘাত হেনেছে ইরানের ক্ষেপণাস্ত্র। আর এতে ৯ জন ইসরাইলি নিহত হয়েছে। এই প্রথম ইসরাইলের নিশ্ছিo আয়রন ডোম ভেদ করে ইরানের মিসাইল নির্ভুলভাবে ৯ জন ইসরাইলিকে হত্যা করতে সক্ষম হল।
এদিকে ইরানের মিসাইল মার্কিন যুদ্ধবিমান বহনকারী বেশ কয়েকটি পানি জাহাজের উপরও হামলা চালিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র যদিও ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেনি। কিন্তু ইরান বলেছে এবং সেইসঙ্গে স্পষ্ট ইঙ্গিত পাওয়া গেছে মার্কিন যুদ্ধজাহাজগুলি আক্রান্ত হয়েছে। ইউএসএস-এর আব্রাহাম লিঙ্কন বলে বিখ্যাত যুদ্ধজাহাজও ইরানের হামলায় আক্রান্ত হয়েছে।

















