পুবের কলম,ওয়েবডেস্ক: আরও এক নৃশংসতার নজির। ফিলিস্তিনের দখলকৃত পশ্চিম তীরে ৩ নাগরিককে গুলি করে হত্যার পর একজনের দেহের ওপর দিয়ে সামরিক যান চালিয়ে দিয়েছে ইসরাইলি সেনারা। পশ্চিম তীরের তুলকারেম এলাকার এ ঘটনার একটি ভিডিও চিত্র প্রকাশ পেয়েছে। ভিডিও চিত্রে দেখা গেছে, পশ্চিম তীরের তুলকারেম এলাকায় ফিলিস্তিনের ৩ নাগরিককে গুলি করে হত্যার পর একজনের দেহের ওপর দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছে ইসরাইলি সেনারা।
আরও পড়ুন:
ইসরাইল দক্ষিণ ও মধ্য গাজায় প্রতিনিয়ত বোমা হামলা চালিয়ে যাচ্ছে।
আল-আকসা হাসপাতালের আশপাশেও বোমা হামলার খবর পাওয়া গেছে। তাতে নিহত হয়েছে প্রায় দেড়শো জন। এর ফলে গত তিন মাসের বেশি সময়ে হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ২৩ হাজার ছাড়াল। গাজার খান ইউনিসেও তীব্র হামলা চালাচ্ছে ইসরাইল। তবে প্রতিরোধ যোদ্ধারা তথা হামাসও ছেড়ে কথা বলছে না। তারাও পালটা হামলা চালিয়েছে ইসরাইলি সাজোয়া গাড়িতে। বেশ কয়েকজন ইসরাইলি সেনা নিহত হয়েছে। সূত্রের খবর, স্থল যুদ্ধে হামাসের সঙ্গে এঁটে উঠতে না পেরে ধীরে ধীরে সেনা প্রত্যাহার করতে বাধ্য হচ্ছে যায়নবাদীরা।আরও পড়ুন:
এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রক সতর্ক করে বলেছে, ক্ষুধা, পানিশূন্যতা ও রোগের কারণে গাজায় বাস্তুচ্যুত মানুষের জন্য একটি ‘প্রাণঘাতী চক্র’ সৃষ্টি হয়েছে। গাজায় চলমান যুদ্ধ আঞ্চলিকভাবে ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ইসরাইলে পৌঁছেছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তিনি গাজায় বেসামরিক সুরক্ষা ও সাহায্য বিতরণের জন্য চাপ দেবেন।