গাজায় হামাসের হাতে আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তি ও শান্তি চুক্তি বাস্তবায়নের পথে প্রধান বাধা হচ্ছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু—এমন অভিযোগ তুলেছে জিম্মি ও নিখোঁজ ইসরায়েলিদের স্বজনদের সংগঠন দ্য হোস্টেজেস অ্যান্ড মিসিং ফ্যামিলিজ ফোরাম।
আরও পড়ুন:
সংগঠনটির দাবি, কাতারে ইসরায়েলের সাম্প্রতিক হামলা দেখিয়েছে যে, যখনই শান্তি চুক্তির সম্ভাবনা তৈরি হয়, নেতানিয়াহু নিজেই তা ভণ্ডুল করেন। পরিবারের অভিযোগ, জিম্মিদের মুক্ত করতে ব্যর্থ হয়ে নেতানিয়াহু অজুহাত তৈরি করছেন এবং সময়ক্ষেপণ করছেন। তাঁদের মতে, এই ব্যর্থতা ও বিলম্বের কারণে বহু জিম্মির প্রাণ গেছে, আর যারা জীবিত আছেন, তারাও চরম ঝুঁকিতে রয়েছেন।