গাজা: দীর্ঘ সময় ধরে চলা ইসরাইলি হামলায় এ পর্যন্ত ১৮৮ জন ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছেন। সাংবাদিকদের বিরুদ্ধে এই ধরনের হত্যাযজ্ঞ নিয়ে ইসরাইলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আন্তর্জাতিক মহলকে আহ্বান জানিয়েছে গাজার মিডিয়া অফিস। সাংবাদিকদের হত্যার বিরুদ্ধে তীব্র নিন্দাও জানিয়েছে তারা। গাজার মিডিয়া অফিস বলেছে, ইসরাইল এসব সাংবাদিককে হত্যার জন্য সম্পূর্ণভাবে দায়ী।
এই হত্যাযজ্ঞের বিরুদ্ধে আন্তর্জাতিক সংস্থা এবং বিশ্বব্যাপী সাংবাদিক সংগঠনগুলিকে ব্যবস্থা নেওয়া দাবি জানানো হয়েছে।আরও পড়ুন:
Read More: ইসরাইলকে থামতে বলুন: ট্রাম্পকে এরদোগান
আরও পড়ুন:
গত বছরের ৭ অক্টোবর থেকে ইসরাইলের বর্বর আগ্রাসন ও হত্যাযজ্ঞ থেকে বাদ যায়নি সাংবাদিকরাও। যুদ্ধ শুরুর পর থেকে ১৮৮ জন ফিলিস্তিনি সাংবাদিক হত্যা করেছে ইসরাইল বলে দাবি করেছে গাজার মিডিয়া অফিস। সম্প্রতি ইসরাইলি সেনার হামলায় নিহত হয়েছেন চার জন সাংবাদিক।
শনিবার এক বিবৃতিতে বলা হয়েছে, গাজার দেইর আল-বালাহ শহরের আল-আকসা শহীদ হাসপাতালে কয়েকজন সাংবাদিক তাঁবুতে আশ্রয় নিয়েছিল। ইসরাইলি সেনারা তাদের ওপর বিমান হামলা চালিয়েছে। ইসরাইলের এসব অপরাধযজ্ঞের সাথে মার্কিন সরকার ঘনিষ্ঠভাবে সহযোগিতা করছে বলে অভিযোগ করেছে গাজার মিডিয়া অফিস। নিহত সাংবাদিকদের তালিকা প্রকাশ করেছে সংস্থাটি।