পুবের কলম,ওয়েবডেস্ক: ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের হামলাকে ‘শতাব্দীর নিকৃষ্টতম বর্বরতা’ বলে নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান। মঙ্গলবার ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে আঙ্কারায় আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তুরস্কের প্রেসিডেন্ট। আঙ্কারায় যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘গত ১৫১ দিন ধরে আমরা গত শতাব্দীর সবচেয়ে বড় বর্বরতার সাক্ষী হয়েছি।’
আরও পড়ুন:
নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে ফিলিস্তিনিদের ওপর নির্মমভাবে গণহত্যা চালানোর অভিযোগ করে এরদোগান বলেন, ‘এই বর্বরতা হচ্ছে পশ্চিমা শক্তিগুলোর সীমাহীন সমর্থনে।
নেতানিয়াহু ও তাঁর সহযোগীদের আইন ও জনগণের সামনে প্রতি ফোঁটা রক্তের জবাব দিতে হবে।’ তিনি বলেন, ‘ফিলিস্তিনিদের ভূমি জবরদখলই সমাধানের পথে মূল বাধা হয়ে দাঁড়িয়েছে।’আরও পড়ুন:
আল-আকসা মসজিদে মুসলমানদের প্রবেশাধিকার সীমিত করতে কট্টরপন্থী ইসরাইলি রাজনীতিবিদদের করা ‘সম্পূর্ণ অযৌক্তিক’ দাবির নিন্দা করে তুর্কি প্রেসিডেন্ট সকল ধর্মের ধর্মীয় স্থানগুলোতে প্রবেশাধিকার বজায় রাখার গুরুত্বের ওপর জোর দেন।
আরও পড়ুন:
ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএন রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সিকে (ইউএনআরডব্লিউএ) অসম্মান করার জন্য ইসরাইলের প্রচেষ্টাকেও তিরস্কার করেছেন এরদোগান।
আরও পড়ুন:
তিনি দৃঢ়ভাবে বলেন, ‘মিথ্যা তথ্য ও অপবাদ’ দিয়ে সংস্থাটিকে অসম্মান করার যে প্রচেষ্টা তেল আবিব চালাচ্ছে তাকে বিশ্বাস করা উচিত নয়।
আরও পড়ুন:
একইসঙ্গে এই সংস্থার অস্তিত্বকেও খর্ব করা উচিত নয়।’ ফিলিস্তিন সংকটের শান্তিপূর্ণ সমাধানের পক্ষে অবস্থান নিয়ে তুর্কি প্রেসিডেন্ট বলেন, ‘স্থায়ী শান্তির একমাত্র পথ হল ১৯৬৭ সালের সীমানার মধ্যে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করা। যার রাজধানী হবে পূর্ব জেরুসালেম।’