পুবের কলম,ওয়েবডেস্ক: পাল্টাপাল্টি পতাকা মিছিলকে কেন্দ্র করে উত্তপ্ত ইসরাইল-ফিলিস্তিন। বৃহস্পতিবার জেরুজালেম দিবস উপলক্ষে ওল্ড সিটিতে পতাকা মিছিল বের করে কয়েক হাজার ‘উগ্র জাতীয়তাবাদী’ ইসরাইলি। প্রতিবাদে অবরুদ্ধ গাজার ইসরাইল সীমান্তে বিক্ষোভ করেন ফিলিস্তিনিরা। এতে ইসরাইলি বাহিনীর গুলিতে আহত হন বেশ কয়েকজন। প্রতিবাদে টায়ারে আগুন জ্বালিয়ে ইসরাইল-বিরোধী স্লোগান দিতে দেখা যায় তাদের।
জেরুসালেম দিবস উপলক্ষে প্রায় ৫০ হাজার ‘উগ্র জাতীয়তাবাদী’ ইসরাইলি দেশটির পতাকা হাতে মিছিল করেন। জেরুজালেমে সমবেত হয়ে উচ্ছাস প্রকাশ করেন তারা। কড়া পুলিশি নিরাপত্তা থাকলেও ইসরাইলিদের সঙ্গে সাধারণ ফিলিস্তিনিদের সংঘাত হয় বেশ কয়েক জায়গায়। এদিকে, কট্টরপন্থী ইসরাইলিদের পতাকা মিছিলের প্রতিবাদে বৃহস্পতিবারই গাজা সীমান্তে জড়ো হন শত শত ফিলিস্তিনি। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে জনসমুদ্রে পরিণত হয় পুরো এলাকা। ফিলিস্তিনের জাতীয় পতাকা হাতে ইসরাইল-বিরোধী স্লোগান দেন তারা। এসময় বিক্ষোভকারীদের লক্ষ্য করে নির্বিচারে গুলি চালায় ইসরাইলি বাহিনী। জবাবে পাল্টা ইট-পাথর নিক্ষেপের পাশাপাশি টায়ারে আগুন জ্বালিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করে ফিলিস্তিনিরা। ইসরাইলি বাহিনীর গুলিতে গুরুতর আহত হন বেশ কয়েক ডজন। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এবং ইসলামিক জিহাদের শীর্ষ নেতারাও এই বিক্ষোভে অংশ নেয়। উল্লেখ্য, ১৯৬৭ সালে পূর্ব জেরুসালেম দখলের দিনটি স্মরণীয় করে রাখতে এই দিনে মুসলিম এলাকাগুলোতে পতাকা মিছিল করে থাকে উগ্র জাতীয়তাবাদী ইহুদিরা। একে ‘উস্কানিমূলক কর্মকাণ্ড’ আখ্যা দিয়ে প্রতি বছরই পাল্টা বিক্ষোভ করেন ফিলিস্তিনিরা।ফিলিস্তিনিদের গুলি করল ইসরাইলি সেনা
ইমামা খাতুন
প্রকাশিত:
১৯ মে ২০২৩, ১৪:০৯
আরও খবর
বুর্জ খলিফাকে ছাড়াতে ফের শুরু জেদ্দা টাওয়ারের নির্মাণ: বিশ্বের উচ্চতম ভবনের অপেক্ষায় সৌদি আরব
মার্কিন সেনাদের মোবাইল ভিডিও থেকেই হামলার লক্ষ্য ঠিক করছে ইরান, সতর্ক সেন্টকম প্রধান
ইরানে রাতভর মার্কিন হামলা, একাধিক প্রদেশে বিস্ফোরণ
মৃত্যুদণ্ডের ঝুঁকি মাথায় নিয়েই ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার
গুরুপূর্ণিমার মঞ্চ থেকে বাম-তৃণমূলকে নিশানা, রাজ্যে লাভ ও ল্যান্ড জেহাদ রুখতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
গুরুপূর্ণিমার মঞ্চ থেকে বাম-তৃণমূলকে নিশানা, রাজ্যে লাভ ও ল্যান্ড জেহাদ রুখতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
কন্যাশ্রী এখন 'কন্যারত্ন', সবুজ সাথী হল 'সারথী', নবান্নে জোড়া প্রকল্পের নামবদল মুখ্যমন্ত্রী শুভেন্দুর
কন্যাশ্রী এখন 'কন্যারত্ন', সবুজ সাথী হল 'সারথী', নবান্নে জোড়া প্রকল্পের নামবদল মুখ্যমন্ত্রী শুভেন্দুর
লোকসভায় পাশ প্রশ্নফাঁস বিরোধী সংশোধনী বিল ২০২৬, ১০ বছরের জেল ও মোটা অঙ্কের জরিমানার বিধান
লোকসভায় পাশ প্রশ্নফাঁস বিরোধী সংশোধনী বিল ২০২৬, ১০ বছরের জেল ও মোটা অঙ্কের জরিমানার বিধান
ইস্কন নিরামিষ দিলেও মিড ডে মিলে থাকবে ডিম, বিতর্ক উড়িয়ে নবান্নে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর
ইস্কন নিরামিষ দিলেও মিড ডে মিলে থাকবে ডিম, বিতর্ক উড়িয়ে নবান্নে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর
জাতীয় সঙ্গীতের সমতুল্য আইনি মর্যাদা পেল ‘বন্দে মাতরম’, অবমাননায় কারাদণ্ডের বিধান রেখে সংসদে পাশ নয়া বিল
জাতীয় সঙ্গীতের সমতুল্য আইনি মর্যাদা পেল ‘বন্দে মাতরম’, অবমাননায় কারাদণ্ডের বিধান রেখে সংসদে পাশ নয়া বিল
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহ মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে জামিন মিলেছে ধৃত ১৬ জনের, তদন্ত কি জারি থাকবে?
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহ মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে জামিন মিলেছে ধৃত ১৬ জনের, তদন্ত কি জারি থাকবে?
সর্বাধিক পাঠিত
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার জন্য ১ লক্ষ বাড়ির অনুমোদন, একাধিক প্রকল্পে কেন্দ্রের বড় ঘোষণা
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩
হকারদের সাংবিধানিক অধিকার রক্ষায় শিয়ালদহ ডিআরএমকে স্মারকলিপি দিল এপিডিআর