১৩ ফেব্রুয়ারী ২০২৬, শুক্রবার, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জারি হলুদ সতর্কতা!আজ থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের ১০ জেলায় টানা বৃষ্টি: আবহাওয়ার খবর

পুবের কলম ওয়েব ডেস্ক:

ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে দক্ষিণবঙ্গে যেন থমকে গিয়েছে শীত। সরাসরি কোনও প্রভাব পড়লেও পরোক্ষ প্রভাব আপাতত ২-৩ দিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের জন্য হলুদ সতর্কতা জারি করেছে মৌসম ভবন। আজ কেমন থাকবে রাজ্যের আবহাওয়া? জানুন আবহাওয়া দপ্তরের আপডেট। আবহাওয়া দপ্তর   সূত্রে খবর, বুধ, বৃহস্পতি ও শুক্রবার আকাশ মেঘে ঢাকা থাকবে। নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গ শীতের পথে কার্যত কাঁটা। ডিসেম্বর চলে এলেও জাঁকিয়ে শীত আসেনি। এরই মধ্যে ঘূর্ণিঝড়ের জেরে আবহাওয়ার বদল।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আবহাওয়ার বদল হবে উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। ঝোড়ো হওয়া বইতে পারে উপকূলের জেলাগুলিতে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় বৃষ্টি চলবে। গতকালও কিছু অংশে বৃষ্টি হয়।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

ঢাকা–১৭ ও বগুড়া–৬ আসনে জয় পেলেন তারেক রহমান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জারি হলুদ সতর্কতা!আজ থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের ১০ জেলায় টানা বৃষ্টি: আবহাওয়ার খবর

আপডেট : ৬ ডিসেম্বর ২০২৩, বুধবার