পুবের কলম প্রতিবেদক: শহরের আবহাওয়ার বদল হল অনেকটাই। মঙ্গলবার সারাদিন জুড়েই মাঝারি থেকে হালকা বৃষ্টি চলল। আবার মাঝেমধ্যে রোদ ঝিলিক দিয়ে উঠল।
আরও পড়ুন:
আবহাওয়া দফতর জানিয়েছে, সপ্তাহ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি বিরাজ করবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে।
উত্তরবঙ্গে কমবে কিছুটা বৃষ্টির দাপট। মঙ্গলবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক। সোমবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে এক ডিগ্রি উপরে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬২ থেকে ৯২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কলকাতা শহরে বৃষ্টি হয়েছে ১.২ মিলিমিটার।মৌসম ভবন জানিয়েছে, বৃহস্পতি ও শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় দু-এক পশলা ভারী বৃষ্টি সম্ভবনা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় মেঘলা আকাশ থাকলেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি না হলে জলীয় বাষ্প বেশি থাকার কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।