পুবের কলম, ওয়েবডেস্ক: একদিকে ভ্যাপসা গরম, তার মধ্যে বৃষ্টির নামগন্ধ নেই। কয়েকদিন ধরেই গুমোট পরিবেশের মধ্যেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। কলকাতা ও উপকূল সংলগ্ন জেলাগুলিতে আংশিক মঘলা আকাশ থাকবে। দার্জিলিং ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সর্তকতা।
জলপাইগুড়ি কোচবিহার ও কালিম্পং মাঝারি বৃষ্টি। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের হালকা বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি বিক্ষিপ্ত ভারী বৃষ্টি শুক্রবার পর্যন্ত।আরও পড়ুন:
তবে আগামী তিনদিন দক্ষিণবঙ্গে তেমন বৃষ্টির সম্ভাবনা নেই।
কলকাতা ও উপকূল সংলগ্ন জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ থাকবে। দখিনা বাতাসে ভর করে জলীয়বাষ্প ঢুকছে। তাই তাপমাত্রা বেশি না হলেও আর্দ্রতা জনিত অস্বস্তি কিছুটা থাকবে। তবে বিকেলের পর থেকে অস্বস্তি কিছুটা কমবে।আরও পড়ুন: