পূবের কলম ওয়েব ডেস্ক : সদ্য শেষ হওয়া ওয়ানডে বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্স করে ক্রিকেট বিশ্বের নজর কেড়ে নিয়েছে আফগানিস্তান। টুর্নামেন্টে ৯টি ম্যাচ খেলে ৪টি ম্যাচে জয় পেয়েছে রশিদ খানরা। একসময় মনে হচ্ছিল, সেমিফাইনালে উঠবে তারা। শেষমেষ অল্পের জন্য তারা সেমিতে উঠতে পারেনি।
ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন, আফগানদের এই পারফরম্যান্সের পিছনে গুরুত্বপূর্ন অবদান রয়েছে দলের মেন্টর, প্রাক্তন ভারতীয় তারকা অজয় জাদেজার।আরও পড়ুন:
এদিকে বিশ্বকাপে হতাশ করে দেশে ফেরার পরে ডামাডোল চলছে পাকিস্তান ক্রিকেটে। তাদের পুরো কোচিং দলকেই সরিয়ে দেওয়া হয়েছে। এই অবস্থায় জাদেজার কাছে জানতে চাওয়া হয়েছিল, প্রস্তাব পেলে পাকিস্তান দলকে কোচিং করাবেন কিনা?
উত্তরে জাদেজা পরিষ্কার বলে দিয়েছেন, পাকিস্তানের কোচ হওয়ার জন্যে তিনি তৈরি আছেন।আরও পড়ুন:
একইসঙ্গে বিশ্বকাপে আফগানিস্তানের পারফরম্যান্স নিয়ে জাদেজা বলেন, " আমি কোনও পরীক্ষা নিরীক্ষার পথে যায়নি। ক্রিকেটারদের সঙ্গে নিজের অভিজ্ঞতায় ভাগ করে নিয়েছি। সবার সঙ্গে বন্ধুর মত মিশেছি। ওরা সবাই আমাকে ভালোবাসে।" এখন দেখার, কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করার পরে পিসিবি জাদেজাকে কোনও প্রস্তাব দেয় কিনা