কোটা, ১৮ জানুয়ারি: শুক্রবারের পর শনিবার ফের আত্মহত্যা করল এক পড়ুয়া। গলাই ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে জেইই (জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন) এক পরীক্ষার্থী। মৃতের নাম মনন শর্মা। শনিবার কোটার জওহর নগর থানা এলাকায় দাদুর বাড়িতে আত্মহত্যা করে সে। পরীক্ষার মাত্র চার দিন বাকি ছিল, তাঁর আগেই নিজেকে শেষ করে দিল দ্বাদশ শ্রেণির ওই ছাত্র।
মৃতের মামা জানিয়েছেন, ভাগ্নে প্রায় তিন বছর ধরে কোটায় পড়াশোনা করছে। সে খুব মেধাবী ছাত্র। বাবা-মায়ের একমাত্র সন্তান। ভাগ্নে কেন এমন পদক্ষেপ নিল বুঝতে পারছি না।আরও পড়ুন:
Read More: কেন্দ্রের বাজেট অধিবেশনের দিনক্ষণ ঘোষণা
আরও পড়ুন:
সূত্রের খবর, শনিবার সকালে মননকে ফোন করা হলেও সে ফোন ধরেনি।
ওই এলাকাতেই থাকত তাঁর চাচাতো ভাই। তাঁকে ফোন করে মননকে ডেকে দিতে বলা হয়। তারপর সে মননের ঘরে গিয়ে দেখে সে গলাই ফাঁস লাগিয়ে ঝুলছে। তারপরই খবর দেওয়া হয় পুলিশকে।আরও পড়ুন:
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১৭ বছরের ওই ছাত্র জানালার রডে দড়ি বেঁধে গলাই ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।
তাঁর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রাজস্থানের বুন্দি জেলার ইন্দ্রগড় এলাকার বাসিন্দা ওই পড়ুয়া। এক পুলিশ কর্তা জওহর সিং জানিয়েছেন, ছাত্রের পরিবার দেহ ময়নাতদন্ত করতে অস্বীকার করেছে। তাঁর মামা মহাবীর জৈন বলেছেন, বাবা-মায়ের সম্মতিতে ভাগ্নের চোখ দান করা হয়েছে। প্রসঙ্গত, চলতি মাসে এপর্যন্ত পর পর চারটি আত্মহত্যার ঘটনা।