পুবের কলম,ওয়েবডেস্ক:স্বচ্ছ ভারত অভিযান উপলক্ষে ১ লক্ষ ‘ঝাড়ু-দান’ করে ‘ইন্ডিয়া বুক অফ রেকর্ডস’ নাম তুললেন ইউপির এসপি সিং। বর্তমানে ইউপিএসআরটিসি মডেল ড্রাইভিং ট্রেনিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের অধ্যক্ষ তিনি। পরিষ্কার পরিছন্ন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে ২০১৪ সালে ‘ঝাড়ু-দান’ নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ ‘ক্রিয়েট’ করেন। তারপর থেকে প্রতিবছর ‘ঝাড়ু দান’-এর উদ্যোগে ফ্রিতে ঝাড়ু বিতরণ করা হয়ে থাকে। এদিন ‘স্বচ্ছ ভারত অভিযান’ উপলক্ষে ১ লক্ষ ঝাড়ু বিতরণ করে ইন্ডিয়া রেকর্ডস নাম তোলেন।
আরও পড়ুন:
ঘটনাপ্রসঙ্গে এসপি সিং জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বচ্ছ ভারত অভিযানের সূচনার সঙ্গে মিল রেখে 'ঝাড়ু দান' উদ্যোগ শুরু করেছিলাম। উদ্দেশ্য একটাই নিজের পার্শ্ববর্তী এলাকা পরিষ্কার রাখা। আমরা আমাদের এই মিশনে কামিয়াব হয়েছি। ঝাড়ু দান' উদ্যোগটি আউরাইয়া, আগ্রা, গাজিপুর, মাহোবা এবং লখনউ সহ অসংখ্য জেলায় ছড়িয়ে পড়েছে। সংশ্লিষ্ট জায়গায় ঝাড়ুর ব্যাপক বিতরণ শুধুমাত্র পরিচ্ছন্নতার উন্নতিই করেনি বরং প্রাপকদের মধ্যে তাদের আশেপাশের পরিবেশ পরিষ্কার রাখার দায়িত্ববোধও জাগিয়েছে।