পারিজাত মোল্লাঃ মঙ্গলবার কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে উঠে নথি জালিয়াতি করে এক বাংলাদেশীর চাকরি সংক্রান্ত মামলা। নথি জাল করে এক বাংলাদেশীর স্কুলে চাকরি পাওয়ার মামলায় সিআইডি কে তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আগামী ১৪ সেপ্টেম্বর রিপোর্ট দিতে হবে আদালতে । কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে মঙ্গলবার পুলিশ অভিযুক্ত বাংলাদেশি নাগরিককে আদালতে হাজির করে থাকে । তিনি এই দেশের নাগরিক না হয়েও জাল নথি দাখিল করে প্রাথমিক স্কুলে শিক্ষকের চাকরি পেয়েছেন, এই অভিযোগে মামলা হয় ।
এই মামলায় এদিন অভিযুক্তকে হাজির করা হলে সিঙ্গেল বেঞ্চ অভিযুক্ত কে প্রশ্ন করে, "আপনি কি এই দেশের নাগরিক ?" অভিযুক্ত জানান, "আমি এদেশের ভোটার, আধার কার্ড আছে ।" সিঙ্গেল বেঞ্চ তখন তাঁকে বলেন যে,-' তিনি এই দেশের নাগরিক কি না তার প্রমাণ কী আছে' ? তার অবশ্য সদুত্তর দিতে পারেননি ওই ব্যক্তি । সেই জন্যই বিচারপতি এই মামলায় সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছেন । আদালত সুত্রে প্রকাশ, বাংলাদেশ থেকে এসে সমস্ত নথি জাল করে উত্পল মণ্ডল প্রাথমিক শিক্ষকের চাকরি পেয়ে গিয়েছেন বলে অভিযোগ ওঠে । উত্পল মণ্ডল নামে ওই ব্যক্তি গত ২০১২ সালে বেআইনিভাবে বাংলাদেশ থেকে এদেশে অনুপ্রবেশ করেন বলে অভিযোগ । এরপর এক রকম জোর করেই বিমলচন্দ্র সরকারের জমিতে বসবাস শুরু করেন । ফরেনার্স আইনে মামলা দায়েরের পর উত্পলের বাবা অয়ন মণ্ডল গ্রেফতারও হয়েছিলেন । এরপর জানা যায়, কোনও ভাবে প্রাথমিক শিক্ষকের চাকরি পেয়ে গিয়েছেন উত্পল ।কিন্তু মামলাকারী বিমলচন্দ্র তথ্য জানার অধিকার আইনে আবেদন করে জানতে পারেন, উত্পল যে সমস্ত নথি দাখিল করে চাকরি পেয়েছেন তা ভুয়ো । বিষয়টি নিয়ে দক্ষিণ দিনাজপুরের স্কুল পরিদর্শকের দফতরে অভিযোগ জানালেও কোনও সুরাহা হয়নি । এরফলে এই ঘটনার সঙ্গেও দুর্নীতি চক্রের যোগ থাকতে পারে বলে দাবি করা হয় । ওই শিক্ষককে সশরীরে আদালতে হাজির করার জন্য আগেকার শুনানিতে এই মামলার শুনানিতে দক্ষিণ দিনাজপুরের জেলা পুলিয়াসুপারকে অভিযুক্ত কে এজলাসে হাজিরার নির্দেশ দেন বিচারপতি । সেই মতোই মঙ্গলবার আদালতে হাজির করা হয়েছিল অভিযুক্ত 'বাংলাদেশী' শিক্ষককে ।এই মামলায় রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডি কে তদন্তভার দিল কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস।আগামী ১৪ সেপ্টেম্বর সিআইডি কে এই মামলার অগ্রগতি রিপোর্ট জমা দিতে হবে বলে জানা গেছে।
ইমামা খাতুন
প্রকাশিত:
১১ জুলাই ২০২৩, ১৪:৪০
আরও খবর
১৬ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে ইতি কিউয়ি ক্রিকেটার উইলিয়ামসনের
সুপ্রিম কোর্টে ধাক্কা মীনাক্ষী নটরাজনের, কংগ্রেস প্রার্থীর মামলায় হস্তক্ষেপ করল না আদালত
ধর্মান্তর রোধে এবার উত্তরপ্রদেশের মেডিকেল কলেজগুলিতে বিশেষ সেল
ট্রেনে সফরের সময় মোহন ভাগবতের কামরা লক্ষ্য করে ছোড়া হল পাথর, ব্যপক চাঞ্চল্য উত্তরপ্রদেশে
দুর্গাপুজোর পুজো অনুদান নিয়ে বড় সিদ্ধান্ত সরকারের, কারা পাবেন? জানালেন মুখ্যমন্ত্রী
দুর্গাপুজোর পুজো অনুদান নিয়ে বড় সিদ্ধান্ত সরকারের, কারা পাবেন? জানালেন মুখ্যমন্ত্রী
‘কংগ্রেসকে চটানো ভুল হয়েছিল’, তৃণমূলের ‘বিদ্রোহ’ নিয়ে মন্তব্য অনুব্রত মণ্ডলের
‘কংগ্রেসকে চটানো ভুল হয়েছিল’, তৃণমূলের ‘বিদ্রোহ’ নিয়ে মন্তব্য অনুব্রত মণ্ডলের
২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’ গড়ার লক্ষ্য, মোদি সরকারের ১২ বছরের সাফল্য তুলে ধরলেন শুভেন্দু
২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’ গড়ার লক্ষ্য, মোদি সরকারের ১২ বছরের সাফল্য তুলে ধরলেন শুভেন্দু
সাড়ে তিন বছর কোমায় থাকার পর প্রয়াত হলেন থাইল্যান্ডের রাজকুমারী বাজরাকিতিয়াভা
সাড়ে তিন বছর কোমায় থাকার পর প্রয়াত হলেন থাইল্যান্ডের রাজকুমারী বাজরাকিতিয়াভা
সাড়ে ৫ ঘণ্টার ম্যারাথন জেরা, ভবানী ভবন থেকে সোজা মমতার বাড়িতে অভিষেক
সাড়ে ৫ ঘণ্টার ম্যারাথন জেরা, ভবানী ভবন থেকে সোজা মমতার বাড়িতে অভিষেক
উত্তর আয়ারল্যান্ডে জাতিগত সহিংসতা, আতঙ্কে অবরুদ্ধ প্রায় পাঁচ হাজার বাংলাদেশি
উত্তর আয়ারল্যান্ডে জাতিগত সহিংসতা, আতঙ্কে অবরুদ্ধ প্রায় পাঁচ হাজার বাংলাদেশি
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ